1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
জামালপুরে এমপি ডক্টর নিলোফার চৌধুরী মনির বৃক্ষরোপণ ও রাস্তা পরিদর্শন - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
সন্ত্রাস ও চাঁদাবাজ রৌশন ও সাজ্জাদ গংদের গ্রেফতারের দাবিতে ধানমন্ডিতে মানববন্ধন মুলাদীতে মাদক বহন করতে রাজি না হওয়ায় যুবককে পিটিয়ে জখম ও মটর সাইকেল ছিনিয়ে নেওয়ার অভিযোগ ফ্যামিলী কার্ড বিএনপির নির্বাচনী অঙ্গিকার, কেউই উন্নয়ন বঞ্চিত হবে না। গাজীপুরে ভূমি জরিপ কার্যক্রম ঘিরে অনিয়মের অভিযোগ, পেশকার হেলাল উদ্দিনের বিরুদ্ধে রাষ্ট্রপতির পদত্যাগের গুঞ্জন: এরপর কী হবে? ইতালি পাঠানোর নামে লিবিয়ায় পাচার ও নির্যাতনের অভিযোগে সুনামগঞ্জের জগন্নাথপুর থানায় মামলা দায়ের মৌলভীবাজারের বেকার যুবকদের জন্য সুখবর: এআই প্রশিক্ষণে আবেদন শুরু, মিলবে দৈনিক ২০০ টাকা ভাতা চিকিৎসা নিতে গিয়ে উত্তরাায় কুয়েত মৈত্রী হাসপাতালে  হেনস্তা শিশুর গায়ে হাত বিসিসির লাইটম্যানদের মধ্যে সাইকেল ও রেইনকোট বিতরণ আশুলিয়ায় ২৮ দিন ধরে নিখোঁজ মাদ্রাসাছাত্র আবির সন্তানের ফেরার অপেক্ষায় মায়ের আহাজারি

জামালপুরে এমপি ডক্টর নিলোফার চৌধুরী মনির বৃক্ষরোপণ ও রাস্তা পরিদর্শন

reporter ​ফারুক আহমেদ ভূঁইয়া
calendar প্রকাশিত: ২৩ জুলাই, ২০২৬, ৫:১৮ অপরাহ্ণ

​টেকসই উন্নয়ন ও সবুজ বাংলাদেশ গড়ার লক্ষ্যে জামালপুর সদর উপজেলার তিতপল্লা ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এবং গ্রামীণ রাস্তার দুই পাশে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে।

২৩ জুলাই বৃহস্পতিবার দুপুরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিভিন্ন প্রজাতির ফলজ ও ঔষধি গাছের চারা রোপণ করেন ডক্টর নিলোফার চৌধুরী মনি এমপি। বৃক্ষরোপণ শেষে তিনি ওই এলাকার বিভিন্ন গ্রামীণ রাস্তার চলমান উন্নয়ন কাজও পরিদর্শন করেন।

​জামালপুর সদর উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় যুব পুরস্কার প্রাপ্ত, গণমাধ্যম ও মানবাধিকার কর্মী মোঃ খোরশেদ আলম।

​অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন পশ্চিম পাড় দিঘুলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রশিদ, সাংবাদিক শরিফুল ইসলাম জোকন, সাংবাদিক ফারুক আহমেদ ভূঁইয়া, সূর্য তোরণ যুব সমাজ সেবা সংস্থার ইয়ুথ লিডার মোঃ বিলাত আলী এবং বিএনপি নেতা আলতাফ হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা।

​বৃক্ষরোপণকালে ডক্টর নিলোফার চৌধুরী মনি এমপি বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ জামালপুর জেলা গড়ে তুলতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। এ সময় তিনি প্রত্যেক নাগরিককে নিজ নিজ অবস্থান থেকে বেশি বেশি গাছ লাগানো এবং তার সঠিক পরিচর্যা করার আহ্বান জানান।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com