1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
" চাঁদাবাজী " - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
‎বকশীগঞ্জে ওষুধ ভেবে কীটনাশক পান, বৃদ্ধের মৃত্যু ১নং আলীকদম সদর ইউনিয়ন পরিষদের প্রশাসনিক ও আর্থিক ক্ষমতা অর্পণ। ৫১০২ কোটি টাকার বাজেট ঘোষণা গাসিকের বরিশালে সিভিল সার্জনকে ঘিরে উত্তেজনা: অপসারণ দাবিতে বিক্ষোভ, কক্ষে প্রতীকী তালা পানিতে ডুবে যাওয়ার ২৪ ঘন্টা পর নদীতে ভেসে উঠল কিশোরের লাশ রেলওয়ে স্টেশনে মোবাইল কোর্টের অভিযানে গাঁজা ও ইয়াবাসহ গ্রেফতার ৪, বিভিন্ন মেয়াদে কারাদণ্ড চট্টগ্রাম যন্ত্রশিল্পী সংস্থার ‘ভয়েস হান্ট সিজন-৩’ এ বাঙ্গালহালিয়ার ২ জন শিল্পীর ইয়েস কার্ড অর্জন পটুয়াখালীতে বাংলাদেশ দৈনিক মজুরি ভিত্তিক কর্মচারী সমিতির মানববন্ধন ওজেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান ঢাকা-আরিচা মহাসড়ক: অবৈধ লেগুনার দাপট ও চাঁদাবাজির রমরমা সিন্ডিকেট অবকাঠামো থেকে নাগরিক সুবিধা: মুকসুদপুরকে আধুনিক রূপ দিতে চান কামরুজ্জামান স্বপন

” চাঁদাবাজী “

reporter জামান ভূঁইয়া
calendar প্রকাশিত: ৩ সেপ্টেম্বর, ২০২৫, ৫:০৮ অপরাহ্ণ

চাঁদা নামের ডাকাতি
হয় দিনে রাতে ,
লাঞ্চিত হতে হয়
চাঁদাবাজের হাতে ।

ঘাটে চাঁদা রাস্তায় চাঁদা
মোড়ে মোড়ে চাঁদা ,
চাঁদা দিতে না পারলে
মার খাবি দাদা ।

ব্যাবসা কেন্দ্রে চাঁদার জন্য
আসে মাস শেষে ,
চাঁদা নিয়ে চলে যায়
যেন রাজার বেশে ।

এমন কোন বাহন নাই
চলবে চাঁদা ছাড়া ,
চাঁদা দেওয়ার কারনে
বাড়ে যাত্রির ভাড়া ।

বাড়ি বানাতে লাগে চাঁদা
যদি বিদেশি হয় ,
পোলাপানের লাগবে খরচ
এসে তারা কয় ।

রাস্তা করতে দিবেন চাঁদা
ঠিকাদার মিয়া ,
নইলে তাহার মালামাল
সবই যাবে নিয়া ।

এমন একটা অবস্থা
বিরাজ করছে দেশে ,
নেতার দাপট আছে শুধু
হবে কিযে শেষে ?

পাতি নেতা বড় নেতা
সবাই মিলে মিশে ,
চাঁদার বেলা এক হয়
ভয় তবে কিসে ?

প্রশাসন চেয়ে থাকে
বলার কিছু নাই ,
দিতে হবে এটাই যে
বল কি ভাই ।

গাড়ী থেকে নেয় চাঁদা
দেশের পুলিশ ভাই ,
এমন একটা অবস্থা
বল কোথা যাই ।

সংবাদ কর্মী নাম দিয়ে
মাসোহারা পায় ,
লেখতে না পারলেও যে
সাংবাদিক হায় ।

চাঁদা নামের ডাকাতি
চলছে সারা দেশে ,
এ অবস্থা চলতে থাকলে
হবে কি শেষে ?
২১ – ০৮ – ২০১৯ খৃষ্টাব্দ

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com