1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
খুলনা - কালিয়া সড়কে ট্রাক চাপায় পিস্ট হয়ে একই পরিবারের তিনজন নিহত - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
বৃক্ষরোপণ শুধু কর্মসূচি নয়, ভবিষ্যৎ প্রজন্মের প্রতি আমাদের দায়িত্ব” : এমপি মিলন বগুড়ার গাবতলীতে চেয়ারম্যান পদপ্রার্থী এম আর রিপন ময়মনসিংহে ইআরবি’র আয়োজনে মাদরাসায় উচ্চ শিক্ষার সম্ভাবনা -চ্যালেঞ্জ শীর্ষক সেমিনার অপরিকল্পিত নগরায়ন ও ড্রেন না থাকায় দিগপাইতে জলাবদ্ধতা: চরম ভোগান্তিতে পথচারী ও ব্যবসায়ীরা বিশ্ব স্কাউট স্কার্ফ দিবস উদযাপিত: হালুয়াঘাটে বর্ণাঢ্য আয়োজন ও সভা জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে কক্সবাজার জেলা জামায়াতের গণমিছিল অনুষ্ঠিত পরিবেশের ভারসাম্য রক্ষায় গাছ আমাদের পরম বন্ধু -রুহুল আমিন সুন্দরবন সংলগ্ন খোলপেটুয়া ও কপোতক্ষ নদী এখন বালু লুটকারীদের দখলে, বেড়ীবাঁধের ২০ স্থানে ভাঙ্গন, আতংকে ৩০ গ্রাম সিংগাইরে জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত চরফ্যাশনে পুকুর থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

খুলনা – কালিয়া সড়কে ট্রাক চাপায় পিস্ট হয়ে একই পরিবারের তিনজন নিহত

reporter মোঃ রবিউল হোসেন খান
calendar প্রকাশিত: ১ আগস্ট, ২০২৬, ৬:০২ অপরাহ্ণ

খুলনা – কালিয়া সড়কে ট্রাকের চাপায় পিস্ট হয়ে একই পরিবারের মোটরসাইকেল থাকা স্ত্রী, শালী ও ২২ মাসের শিশু কন্যা নিহত হয়েছে। ট্রাকের চাপায় পিস্ট হয়ে কালিয়া উপজেলার উথলি গ্রামের শিহাব শেখের স্ত্রী ফারজানা(২২), শ্যালিকা রুবিয়া (২০) এবং তার ২২ মাসের বয়সী কন্যা শিশু নিহত হন। তবে দুর্ঘটনায় মোটরসাইকেল চালক শিহাব শেখ প্রানে বেঁচে গেছেন। তিনি সুস্থ রয়েছেন বলে পুলিশ জানিয়েছে। শুক্রবার রাত ৯ টার দিকে একই মোটরসাইকেলে খুলনা থেকে বাড়ি ফেরার সময় এ দুর্ঘটনা ঘটে। দিঘলিয়া থানার ওসি ( তদন্ত) শুভ্র প্রকাশ দাস, তিন জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, একটি মোটরসাইকেলে চালক সহ দুইজন প্রাপ্ত বয়স্ক নারী ও একটি শিশুকে নিয়ে খুলনা থেকে কালিয়ার উদ্দেশ্যে রহনা হন শিহাব শেখ। রাত ৯ টার দিকে দিঘলিয়া থানার আমবাড়িয়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক মোটরসাইকেলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে শিশুসহ মোটরসাইকেলে থাকা দুই নারী নিহত হন। তিনি আরো জানান,ঘাতক ট্রাকটিকে জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। একই পরিবারের তিন সদস্যের মর্মান্তিক মৃত্যুতে কালিয়া উপজেলার উথলি গ্রাম সহ স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com