1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
খুলনায় ময়ুর আবাসিক এলাকার লেক থেকে অজ্ঞাত কিশোরের মরদেহ উদ্ধার - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
পিজি হাসপাতালে সফল অস্ত্রোপচার, অরোরা স্পেশালাইজড হাসপাতালে ফলোআপ: অধ্যাপক ডাঃ মো. আব্দুল ওহাব খানের দক্ষতায় সুস্থতার পথে মানবাধিকারকর্মী মো. মঞ্জুর হোসেন ঈসা বৃক্ষরোপণ শুধু কর্মসূচি নয়, ভবিষ্যৎ প্রজন্মের প্রতি আমাদের দায়িত্ব” : এমপি মিলন বগুড়ার গাবতলীতে চেয়ারম্যান পদপ্রার্থী এম আর রিপন ময়মনসিংহে ইআরবি’র আয়োজনে মাদরাসায় উচ্চ শিক্ষার সম্ভাবনা -চ্যালেঞ্জ শীর্ষক সেমিনার অপরিকল্পিত নগরায়ন ও ড্রেন না থাকায় দিগপাইতে জলাবদ্ধতা: চরম ভোগান্তিতে পথচারী ও ব্যবসায়ীরা বিশ্ব স্কাউট স্কার্ফ দিবস উদযাপিত: হালুয়াঘাটে বর্ণাঢ্য আয়োজন ও সভা জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে কক্সবাজার জেলা জামায়াতের গণমিছিল অনুষ্ঠিত পরিবেশের ভারসাম্য রক্ষায় গাছ আমাদের পরম বন্ধু -রুহুল আমিন সুন্দরবন সংলগ্ন খোলপেটুয়া ও কপোতক্ষ নদী এখন বালু লুটকারীদের দখলে, বেড়ীবাঁধের ২০ স্থানে ভাঙ্গন, আতংকে ৩০ গ্রাম সিংগাইরে জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

খুলনায় ময়ুর আবাসিক এলাকার লেক থেকে অজ্ঞাত কিশোরের মরদেহ উদ্ধার

reporter মোঃ রবিউল হোসেন খান
calendar প্রকাশিত: ৩০ জুলাই, ২০২৬, ৫:৩১ অপরাহ্ণ

: খুলনা মহানগরীর হরিনটানা থানার কেডিএ ময়ুর আবাসিক এলাকার লেক থেকে আনুমানিক ১২ থেকে ১৩ বছর বয়সী এক অজ্ঞাত কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ ৩০ জুলাই সকাল ৯ টার দিকে স্থানীয়দের দেওয়া খবরে ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশ জানায়, সকালে ময়ুর আবাসিক এলাকার লেকে একটি মরদেহ পানিতে ভাসতে দেখে স্থানীয়রা হরিনটানা থানায় খবর দেয়। সংবাদ পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পানিতে ভাসা মরদেহ উদ্ধার করে। উদ্ধার হওয়া কিশোরটি আনুমানিক ১২ থেকে ১৩ বছর। তার উচ্চতা ৪ ফুট ৯ থেকে ১০ ইঞ্চি,গায়ের রঙ শ্যামলা, পরনে ছিল বাদামি রঙের পাঞ্জাবি ও সাদা পায়জামা। তবে তাৎক্ষনিকভাবে মরদেহটির পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। পুলিশ জানিয়েছেন, মরদেহের পরিচয় শনাক্ত এবং মৃত্যুর প্রকৃত কারন উদঘাটনে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম গ্রহণ করা হচ্ছে। পরিচয় নিশ্চিত হওয়ার পর ময়না তদন্ত সহ পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। খুলনা মেট্রোপলিটন পুলিশ ( কেএমপি) খুলনা ও আশপাশের এলাকার বাসিন্দাদের প্রতি বিশেষ অনুরোধ জানিয়েছেন, কোন শিশু নিখোঁজ হয়ে থাকলে অথবা উদ্ধার হওয়া কিশোরটির পরিচয় সম্পর্কে কার কাছে তথ্য থাকলে দ্রুত হরিনটানা থানার সঙ্গে যোগাযোগ করার জন্য।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com