1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
কেন্দ্রে কেন্দ্রে পৌঁছেছে নির্বাচনী ভোটের সরঞ্জাম, রাত পোহালে ভোট - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
পিজি হাসপাতালে সফল অস্ত্রোপচার, অরোরা স্পেশালাইজড হাসপাতালে ফলোআপ: অধ্যাপক ডাঃ মো. আব্দুল ওহাব খানের দক্ষতায় সুস্থতার পথে মানবাধিকারকর্মী মো. মঞ্জুর হোসেন ঈসা বৃক্ষরোপণ শুধু কর্মসূচি নয়, ভবিষ্যৎ প্রজন্মের প্রতি আমাদের দায়িত্ব” : এমপি মিলন বগুড়ার গাবতলীতে চেয়ারম্যান পদপ্রার্থী এম আর রিপন ময়মনসিংহে ইআরবি’র আয়োজনে মাদরাসায় উচ্চ শিক্ষার সম্ভাবনা -চ্যালেঞ্জ শীর্ষক সেমিনার অপরিকল্পিত নগরায়ন ও ড্রেন না থাকায় দিগপাইতে জলাবদ্ধতা: চরম ভোগান্তিতে পথচারী ও ব্যবসায়ীরা বিশ্ব স্কাউট স্কার্ফ দিবস উদযাপিত: হালুয়াঘাটে বর্ণাঢ্য আয়োজন ও সভা জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে কক্সবাজার জেলা জামায়াতের গণমিছিল অনুষ্ঠিত পরিবেশের ভারসাম্য রক্ষায় গাছ আমাদের পরম বন্ধু -রুহুল আমিন সুন্দরবন সংলগ্ন খোলপেটুয়া ও কপোতক্ষ নদী এখন বালু লুটকারীদের দখলে, বেড়ীবাঁধের ২০ স্থানে ভাঙ্গন, আতংকে ৩০ গ্রাম সিংগাইরে জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

কেন্দ্রে কেন্দ্রে পৌঁছেছে নির্বাচনী ভোটের সরঞ্জাম, রাত পোহালে ভোট

reporter নিজস্ব প্রতিবেদক
calendar প্রকাশিত: ২৮ মে, ২০২৪, ৪:৪৯ অপরাহ্ণ

বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধি :
তৃতীয় ধাপে চট্টগ্রাম বোয়ালখালী উপজেলা পরিষদের নির্বাচনে কেন্দ্রে কেন্দ্রে পৌঁছেছে নির্বাচনী সরঞ্জাম।

মঙ্গলবার(২৮মে) সকালে উপজেলার ৯টি ইউনিয়ন ও একটি পৌরসভার ৮৬টি কেন্দ্রে ব্যালট পেপার ছাড়া সকল নির্বাচনী সরঞ্জাম বিতরণ করেন সহকারী রিটার্নিং কর্মকর্তা মঈনুল হক।

তিনি জানান, ভোট গ্রহণের মালামাল পৌঁছানো ও নিরাপত্তা ব্যবস্থাসহ সকল প্রয়োজনীয় ব্যবস্থাও নেয়া হয়েছে। নির্বাচনকে সামনে রেখে তিন স্তরের কঠোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। তার মধ্যে  নির্বাহী ম্যাজিস্ট্রেট ১২ জন,জুডিয়াল ম্যাজিস্ট্রেট ১ জন,বিজিবি ৪ প্লাটুন,পুলিশের ১০টি স্ট্রাকিং ফোর্স সহ প্রতিটি কেন্দ্রে পুলিশ, আনসার টিম থাকবে ভোটের মাঠে।

বুধবার সকাল ৮টা থেকে ব্যালেটের মাধ্যমে বিকেল ৪টা পর্যন্ত ২লাখ ১০হাজার ৩৬০জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।এরমধ্যে ১লাখ ১০হাজার ৫৯৬জন পুরুষ ভোটার এবং মহিলা ভোটার ৯৯ হাজার ৭৬৪জন।

এ নির্বাচনে চেয়ারম্যান পদে সাতজন, ভাইস চেয়ারম্যান পদে পাঁচজন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে তিনজনসহ মোট ১৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com