1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
কাশিয়ানীতে স্কুলছাত্রের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
গোয়াইনঘাটে মুসলিমনগর উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও এডহক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত অতিরিক্ত সময়ে দলিল-প্রশ্ন করায় সাংবাদিকের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ রাজশাহী পবায় নিহত ফরিদা খাতুনের পরিবারের পাশে গ্রাম পুলিশ বাহিনী ‎নওগাঁয় বিআরটিসি বাসের চাকায় পৃষ্ঠ হয়ে স্কুল শিক্ষকের মর্মান্তিক মৃত্যু দেশ গঠনে ব্যক্তি পরিবর্তনের ওপর গুরুত্বারোপ নারায়ণগঞ্জ মহানগর যুবদল নেতার শেরপুরের ডাকাতি মামলার পলাতক আসামি নারায়ণগঞ্জ থেকে গ্রেফতার ঠাকুরগাঁও (৫০ বিজিবি) কর্তৃক সীমান্তবর্তী ১০০ জন বেকার যুবকদের কম্পিউটার (গ্রাফিকস্ ডিজাইন ও ফ্রিল্যান্সিং) প্রশিক্ষণ প্রদান তিতাস গ্যাস আদর্শ উচ্চ বিদ্যালয়ে কথিত টিউশন বাণিজ্য ও শিক্ষার্থীদের প্রতি বৈষম্যমূলক আচরণের অভিযোগ ধনবাড়ীতে ইটভাটার পুরোনো মালপত্র ও টাকা আত্মসাৎ এবং প্রাণনাশের হুমকির প্রতিবাদে মানববন্ধন ভোলায় বৃক্ষরোপণ মেলা ২০২৬ শুরু

কাশিয়ানীতে স্কুলছাত্রের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

reporter রাকিব শেখ
calendar প্রকাশিত: ৩০ জুলাই, ২০২৬, ১১:৩৩ পূর্বাহ্ণ

গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় কাশিয়ানী সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির শিক্ষার্থী জাহিদ হাসানের ওপর দুর্বৃত্তদের হামলার প্রতিবাদ ও দোষীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন হয়েছে।

বুধবার (২৯ জুলাই) বিকেল সাড়ে ৫টায় উপজেলা শহীদ মিনার চত্ত্বরে অনুষ্ঠিত ঘন্টাব্যাপী মানববন্ধনে অংশ নেয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের দুই শতাধিক শিক্ষার্থী ও জাহিদের স্বজনরা।

এ সময় বক্তারা ঘটনার সাথে জড়িতদের অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

উল্লেখ্য, গত ২৭ জুলাই দুপুরে স্কুল শিক্ষার্থী জাহিদ হাসান ছুটি শেষে বাড়ি ফেরার পথে কাশিয়ানী ব্র্যাক অফিসের সামনে একদল দুর্বৃত্ত তার ওপর অতর্কিত হামলা চালায়। রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়লে আশপাশের লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করেন। পরে তার শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এ ঘটনায় মামলা হলেও অভিযুক্ত কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com