কাঁদে কৃষক মনের দুঃখে
মাথায় রেখে হাত
সারের দাম বাড়ছে শুধু
কেমনে খাবে ভাত ?
লোডশেডিং চলছে সদা
গ্রাম গন্জ শহরে ,
পড়া লেখা হচ্ছে নষ্ট
পাই তাহা খবরে ।
ডাল তেল চালের দাম
চলছে শুধু বেড়ে ,
জনগনের সুখ শান্তি
নিচ্ছে দেখ কেড়ে ।
এমপি মন্ত্রী আছেন সুখে
আছেন আমলাগন ,
কষ্টে কাটায় দিন রাত
দেশের জনগন ।
বড় বড় ছাড়েন ভুলি
যখন মঞ্চে উঠে ,
দেশের মানুষ খেপলে পরে
যাবে তখন ফুটে ।
জনগনের টাকায় তারা
ঘুরছেন গাড়ী নিয়ে ,
আরাম আয়েস করছেন শুধু
তারাই বাড়ী গিয়ে ।
জনগনের সুখের জন্যে
চিন্তা তাদের নাই ,
অশান্তির এই দেশটা ছেড়ে
বলো কোথা যাই ?