1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
কমলগঞ্জে সত্যেন্দ্র কুমার পাল নান্টু শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
মোহনপুরে ২৬৩ কৃষকের কাছ থেকে ৭৮৫ মেট্রিক টন বোরো ধান সংগ্রহ ‎বিলিং সফটওয়্যার আপগ্রেডেশন: ৩–৭ আগস্ট বিদ্যুৎ বিল পরিশোধ ও নতুন সংযোগ আবেদন বন্ধ জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে ভাঙ্গুড়ায় জামায়াতে ইসলামীর গণমিছিল ও সমাবেশ বীর মুক্তিযোদ্ধা মোস্তফা মোহাম্মদ জাকারিয়ার বসতঘরের নির্মাণকাজ পরিদর্শন করেন ইউএনও ‎বিভিন্ন পরিচয়ে বাড়িতে ঢুকে প্রতারণার অভিযোগ, দক্ষিণ আইচাবাসীকে সতর্ক থাকার আহ্বান পুলিশের পুলিশের উপস্হিতিতে দেশীয় অস্ত্র দেখিয়ে হত্যার হুমকি দেওয়া আসামি এসকে শফিকের জামিন লাভ ওসমানীনগরে কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য বৃদ্ধি, আতঙ্কে সাধারণ মানুষ পিজি হাসপাতালে সফল অস্ত্রোপচার, অরোরা স্পেশালাইজড হাসপাতালে ফলোআপ: অধ্যাপক ডাঃ মো. আব্দুল ওহাব খানের দক্ষতায় সুস্থতার পথে মানবাধিকারকর্মী মো. মঞ্জুর হোসেন ঈসা বৃক্ষরোপণ শুধু কর্মসূচি নয়, ভবিষ্যৎ প্রজন্মের প্রতি আমাদের দায়িত্ব” : এমপি মিলন বগুড়ার গাবতলীতে চেয়ারম্যান পদপ্রার্থী এম আর রিপন

কমলগঞ্জে সত্যেন্দ্র কুমার পাল নান্টু শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত

reporter নিজস্ব প্রতিবেদক
calendar প্রকাশিত: ৫ মে, ২০২৪, ১০:২২ অপরাহ্ণ

শায়েক আহমদ,জেলা প্রতিনিধি মৌলভীবাজার:

মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার কালীপ্রসাদ উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক সত্যেন্দ্র কুমার পাল নান্টু ২০২৪ সালের জাতীয় শিক্ষা সপ্তাহে মাধ্যমিক বিদ্যালয় পর্যায়ে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হয়েছেন। শিক্ষার মান নিশ্চিতকরণ ও শিক্ষা ক্ষেত্রে বহুমুখী অবদান রাখার জন্য তিনি উপজেলা পর্যায়ে জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৪ উদযাপন কমিটি তাকে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত করেছেন। জানা যায়, সত্যেন্দ্র কুমার পাল নান্টু ১৯৯৪ সালের এপ্রিল মাসে সহকারী শিক্ষক হিসেবে এবং ২০০৯ সালের জানুয়ারী মাসে কমলগঞ্জ উপজেলার মুন্সিবাজার কালীপ্রসাদ উচ্চবিদ্যালয়ে প্রধান শিক্ষক হিসেবে যোগদান করেন। বিভিন্ন সূত্রে জানা যায়, তিনি কালীপ্রসাদ উচ্চবিদ্যালয়ে যোগদানের পর থেকেই অত্যন্ত সুনাম, সততা, যোগত্য, মননশীলতা ও দক্ষতার সাথে প্রতিষ্ঠান প্রধান হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। তিনি প্রশাসনিক প্রশিক্ষণসহ শিক্ষার মান উন্নয়ন ও বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ গ্রহণ করেছেন। প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি নিয়মিত মাল্টিমিডিয়া ক্লাস ও সহ-পাঠ্যক্রমিক, শিক্ষামূলক কার্যক্রম অত্যন্ত সুনামের সাথে ভালো ফলাফল অর্জন করে আসছেন। তার দায়িত্ব গ্রহণের পর তিনি বিদ্যালয়ের শিক্ষার মান উন্নয়নসহ পারিপার্শিক বিভিন্ন উন্নয়নমূলক কাজ করেছেন। তিনি ২০২৩ সালে কমলগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি হিসেবে নির্বাচিত হন। সত্যেন্দ্র কুমার পাল নান্টু ১৯৭১ সালে উপজেলার ১নং রহিমপুর ইউনিয়নের দেবীপুর গ্রামে সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন।

শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন কমলগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শামসুন নাহার পারভিন ।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com