1. [email protected] : Ghoshana Desk :
  2. [email protected] : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. [email protected] : Masud Khan : Masud Khan
কচ্ছপিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি নির্বাচিত হলেন সাংবাদিক জাবেদুল আনোয়ার - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
কক্সবাজার জেলগেট এলাকায় পাহাড় কেটে বহুতল ভবন নির্মাণের অভিযোগ, পৌরসভার অনুমতির তথ্য মেলেনি চাঁপাইনবাবগঞ্জে শারীরিক প্রতিবন্ধী দম্পতির মার্কেটসহ বাড়ি দখলের অভিযোগ উৎসবমুখর আয়োজনে গয়েশপুর পদ্মলোচন উচ্চ বিদ্যালয়ের ৮১তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা নারী ও শিশু অধিকার প্রতিষ্ঠায় এক অনন্য নাম সৈয়দা তাজনাহার কাজল ঐতিহ্য ও সংস্কৃতির বার্তা নিয়ে ঘোড়ার গাড়িতে অনুষ্ঠানে যোগ দিলেন এমপি চাঁদ পাবনায় শ্রেষ্ঠ সার্কেল অফিসার ও শ্রেষ্ঠ ওসি নির্বাচিত ঈশ্বরদীর দুই পুলিশ কর্মকর্তা কাজিরহাট প্রবাসীর ঘরে, সিদ,কেটে চুরি এলাকায় চাঞ্চল্যকর সৃষ্টি আইনশৃঙ্খলার অবনতি জনগণের আস্থার প্রতীক: দিনাজপুর-২ আসনে দৃশ্যমান উন্নয়নে সংসদ সদস্য সাদিক রিয়াজ চৌধুরী বিরলে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ পরিবারবর্গের সঙ্গে সাক্ষাৎ করেছেন উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী সুলতান মাহমুদ জাল সনদধারী দুই শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশে

কচ্ছপিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি নির্বাচিত হলেন সাংবাদিক জাবেদুল আনোয়ার

reporter এস.এম লুৎফুর কবির,  কক্সবাজার
calendar প্রকাশিত: ২০ জুন, ২০২৬, ২:২৬ অপরাহ্ণ

কক্সবাজারের রামু উপজেলার কচ্ছপিয়া ইউনিয়নে অবস্থিত ঐতিহ্যবাহী কচ্ছপিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা কমিটির (এসএমসি) সভাপতি নির্বাচিত হয়েছেন তরুণ সাংবাদিক জাবেদুল আনোয়ার।
শনিবার (২০ জুন) বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত পরিচালনা কমিটির সদস্যদের প্রত্যক্ষ ভোটে তিনি সভাপতি পদে নির্বাচিত হন। বিদ্যালয়টি ১৯২৯ সালে প্রতিষ্ঠিত হওয়ায় এটি এলাকার অন্যতম প্রাচীন শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে পরিচিত।
সভাপতি নির্বাচিত হওয়ার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় জাবেদুল আনোয়ার মহান আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া জ্ঞাপন করেন। তিনি বলেন, “কচ্ছপিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি হিসেবে নির্বাচিত হওয়ায় মহান আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি। এ দায়িত্ব লাভের পেছনে যাঁরা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সহযোগিতা, সমর্থন ও দোয়া করেছেন, তাঁদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই। আপনাদের ভালোবাসা, আস্থা ও সহযোগিতা আমার জন্য অনুপ্রেরণার উৎস।”
তিনি আরও বলেন, “বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন, শিক্ষার মানোন্নয়ন এবং শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ গঠনে আমি সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে কাজ করতে চাই। এ লক্ষ্য বাস্তবায়নে অভিভাবক, শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় সবার সহযোগিতা ও দোয়া কামনা করছি।”
এদিকে, জাবেদুল আনোয়ার সভাপতি নির্বাচিত হওয়ায় বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী এবং স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তাঁকে অভিনন্দন জানিয়েছেন। তাঁরা বিদ্যালয়ের উন্নয়ন ও শিক্ষার পরিবেশ আরও সমৃদ্ধ করতে তাঁর নেতৃত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com