1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
উন্নয়নের ধারা অব্যাহত রাখতেই চেয়ারম্যান প্রার্থী এনামুল হক মুন্সী - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
হারিয়ে যাওয়া শৈশবের কথা মনে পড়ে গেল ঘাগড়ায় ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী মুঞ্জুর সমর্থনে নির্বাচনী মতবিনিময় মোহনপুরে ২ মামলার সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত আসামী গ্রেফতার আগৈলঝাড়ায় পুলিশ পরিচয়ে অভিনব ছিনতাই, চেতনানাশক প্রয়োগ করে স্বর্ণালঙ্কার হাতিয়ে নেওয়ার অভিযোগ ডেমরা থানা বিএনপির উদ্যোগে বৃক্ষরোপণ অভিযান কর্মসূচি উদ্বোধন মুলাদী উপজেলায় নিখোঁজের দুই দিন পর জাকির হোসেন ব্যাপারী (৫০) নামে এক কৃষকের ভাসমান মরদেহ উদ্ধার কোম্পানীগঞ্জে সম্মিলিত পেশাজীবী পরিষদের বার্ষিক কাউন্সিল বগুড়ায় যুবককে অপহরণ সদৃশ ভাবে তুলে নিয়ে মারধর,  এনসিপি নেতাসহ ৫ জনের বিরুদ্ধে মামলা অবৈধ সরকারের নির্যাতনের শিকার হয়েছিল ২৭ বিসিএস ব্যাচ: স্বরাষ্ট্রমন্ত্রী তৃণমূলে জনসম্পৃক্ততার আলোচনায় আকতার হোসেন

উন্নয়নের ধারা অব্যাহত রাখতেই চেয়ারম্যান প্রার্থী এনামুল হক মুন্সী

reporter নিজস্ব প্রতিবেদক
calendar প্রকাশিত: ১৬ জুন, ২০২৪, ৯:২৩ অপরাহ্ণ

শাহাদাৎ হোসেন সরকারঃ

ঢাকা জেলার আশুলিয়া থানা স্বনির্ভর ধামসোনা ইউনিয়নের সুযোগ্য চেয়ারম্যান জনাব সাইফুল ইসলাম গত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সাভার ১৯ আসনের সংসদ হিসেবে বিপুল ভোটে জয়লাভ করেন।

সংসদ সদস্য সাইফুল ইসলাম এর উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আশুলিয়ার স্বনির্ভর ধামসোনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রত্যাশী তারই উত্তরসূরী এনামুল হক মুন্সী।

সুত্র গত ০৮ নভেম্বর ২০২৩ ইং তারিখ দ্বাদশ জাতিয় সংসদ নির্বাচনে অংশ গ্রহণ করার আশায় স্বনির্ভর ধামসোনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করেন বর্তমান সংসদ সদস্য সাইফুল ইসলাম।

এরপর থেকে উক্ত স্বনির্ভর ধামসোনা ইউনিয়ন পরিষদটি চেয়ারম্যান শূন্য হওয়ায় উক্ত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী হিসেবে আশাবাদী ঢাকা জেলা পরিষদের সদস্য ও আশুলিয়া থানা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক এনামুল হক মুন্সী।

ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে স্বনির্ভর ধাসোনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে প্রত্যাশী এনামুল হক মুন্সি এমন বিভিন্ন ব্যানার ফেস্টুন ছেড়েছেন তার অনুসারীরা।

এলাকাবাসী বলছেন এনামুল হক মুন্সী একজন শিক্ষা অনুরাগী সমাজ সেবক এবং ভালো মনের মানুষ।

এনামুল হক মুন্সী আশুলিয়ার গাজীরচট মুন্সি পাড়ার কৃতি সন্তান।তিনি বর্তমানে গাজীরচট আকবর আলী স্কুল এন্ড কলেজের ম্যানেজিং কমিটির সভাপতি।

এবং মুন্সিপাড়া দারুল উলুম মাদ্রাসা ও এতিমখানার সাধারণ সম্পাদক হিসেবে রয়েছেন, এবং ঢাকা জেলা পরিষদের সদস্য হিসেবে কর্মরত আছেন।

ইতিমধ্যে তিনি আশুলিয়ার বিভিন্ন এলাকায় স্কুল কলেজ মাদ্রাসা, রাস্তাঘাট এবং ড্রেনের ব্যবস্থা উন্নয়নে অগ্রণী ভূমিকা পালন করেছেন।

কেন নির্বাচন করবেন জানতে চাইলে তিনি বলেন, সাভার ১৯ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব সাইফুল ইসলামের উন্নয়নের ধারা অব্যাহত রাখতেই আমার এই উদ্যোগ।

জনাব মোঃ সাইফুল ইসলামের অনুসারী হিসেবে তার এই উন্নয়নকে ধরে রাখতে আমি কাজ করতে চাই,এজন্য স্বনির্ভর ধামসোনা ইউনিয়ন বাসির দোয়া ও সমর্থন প্রার্থী।
স্বনির্ভর ধামসোনা ইউনিয়ন পরিষদের সকলকে জানাই ঈদুল আজাহার শুভেচ্ছা মোবারক।

এলাকাবাসীর সহ তার অনুসারীরা বলছেন স্বনির্ভর ধামসোনা ইউনিয়ন পরিষদের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হলে সৎ নিষ্ঠাবান পরোপকারী মানুষ এনামুল হক মুন্সীকে স্বনির্ভর ধামসোনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে প্রয়োজন।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com