1. [email protected] : Ghoshana Desk :
  2. [email protected] : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. [email protected] : Masud Khan : Masud Khan
আগৈলঝাড়ায় পাট চাষীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
মেহেন্দিগঞ্জে টিআর-কাবিখা প্রকল্পের কাজ পরিদর্শন করেন প্রতিমন্ত্রী রাজিব আহসান এমপি বাংলাদেশ খ্রিস্টান এসোসিয়েশনের রুহিয়া উপজেলা কমিটি গঠন পলাশে বিশ্ব প্রবীণ নির্যাতন প্রতিরোধ সচেতনতা দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ময়মনসিংহে অনুমোদনহীন মৎস ও পশু খাদ্য তৈরী কারখানায় ইউএনও’র অভিযান,জরিমানা ৫০হাজার ‎সিংগাইরের স্কুলে সিসিটিভিতে ধরা পড়ল শিক্ষার্থীদের আপত্তিকর ঘটনা, অভিভাবকদের মাঝে উদ্বেগ ‎কমলনগরে ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটি অনুমোদন খুলনার শিল্প সামুদ্রিক খাতে নতুন সম্ভাবনার দুয়ার উন্মোচন প্রধানমন্ত্রীর শ্রীমঙ্গল আগমনকে স্বাগত জানালেন বুলবুল আহমেদ পটিয়ায় ইউনিয়নভিত্তিক প্রীতি ফুটবল টুর্নামেন্টের লটারি ড্র অনুষ্ঠিত, উদ্বোধনী ম্যাচ ১৯ জুন চৌদ্দগ্রামে সাংবাদিক পরিচয়ে চাঁদা দাবি ও মোবাইল ছিনতাইয়ের অভিযোগ

আগৈলঝাড়ায় পাট চাষীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত

reporter আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি
calendar প্রকাশিত: ১৬ জুন, ২০২৬, ৬:২৬ অপরাহ্ণ

বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অধীনে পাট অধিদপ্তরের বাস্তবায়নাধীন ‘উন্নত প্রযুক্তি নির্ভর পাট ও পাটবীজ উৎপাদন এবং সম্প্রসারণ (২য় সংশোধিত)’প্রকল্পের আওতায় বরিশালের আগৈলঝাড়া উপজেলার ৫টি ইউনিয়নের পাট চাষীদের নিয়ে দিনব্যাপি প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রশাসন ও উপজেলা পাট অধিদপ্তরের আয়োজনে গতকাল মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা লিখন বনিক’র সভাপতিত্বে
বক্তব্য রাখেন, জেলা পাট উন্নয়ন কর্মকর্তা মো. আলমগীর হোসেন, উপজেলা কৃষিকর্মকর্তা সুনীত কুমার রায়, উপজেলা পাট উন্নয়ন কর্মকর্তা তানজিলা রহমান
বিথী, গৌরনদী উপজেলা পাট উন্নয়ন কর্মকর্তা মো. শাহাদাত হোসেন, আগৈলঝাড়া প্রেসক্লাব সভাপতি মো. শামীমুল ইসলাম শামীমসহ প্রমুখ। উপজেলার ৫টি ইউনিয়ন থেকে ৬০ জন চাষী এই প্রশিক্ষনে অংশ গ্রহন করেন।
প্রশিক্ষণ নিতে আসা চাষীরা জানান, এই ধরনের প্রশিক্ষণ তাদের আধুনিক ও লাভজনক পদ্ধতিতে পাট চাষে উৎসাহিত করবে। বক্তারা পাটপণ্যের বহুমুখী ব্যবহার ও মানসম্মত বীজ সংরক্ষণের প্রয়োজনীয়তার ওপর জোর দেন। সরকারের এই উদ্যোগ পাট চাষীদের আত্মনির্ভরশীল করে তুলতে এবং দেশের পাট শিল্পকে সমৃদ্ধ করতে সহায়ক হবে বলে আশা প্রকাশ করেন।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com