জগৎ জুড়ে অশান্তি আজ
শান্তি গেছে চলে ,
সন্ত্রাস আর বোমাবাজি
বাটপার আছে বলে ।
কার টাকা কে খাবে
কাকে করবে ধ্বংস ,
পরের ক্ষতি করবে বলে
আছে কত বংশ ।
কেউ বা করে দলিল চুরি
সম্পদ করার আশায় ,
নকল করে দলিল বানিয়ে
জেলে আবার যায় ।
অশান্তির এই দুনিয়ায়
যুদ্ধ লেগে থাকে ,
কার দেশ করবে দখল
নজর তারা রাখে ।
কারন বিনা করে যুদ্ধ
শক্তি আছে বলে ,
অপরাধ নাই তবু মারে
দূর্বল দেশ হলে ।
দেশের ভিতর লেগে থাকে
দলে দলে দন্ধ ,
গদি টিকিয়ে রাখার জন্য
হয় আবার অন্ধ ।
ভাই খায় ভাইয়ের সম্পদ
জোড় দখল করে ,
অশান্তি তাই লেগে থাকে
জীবন জীবন ভরে ।
একটি মানুষ দেখাও আছে
সুখ শান্তি মিলে ,
অশান্তির এই জগৎটারে
শয়তান টা খাচ্ছে গিলে ।
বাপ বেটা লাগে ঝগড়া
মা’ মেয়ে নাই মিল ,
ছেলে মারে বাপকে আজ
দেয় ঘুসি কিল ।
শাশুড়িকে মারে দেখ
ছেলের বউ হয়ে ,
সংসারে আজ নাই শান্তি
অশান্তি আনে বয়ে ।