1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. backupadmin@wordpress.com : backupadmin :
  3. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  4. system@openreplay.com : wp-backup :
সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার  - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
বিয়ানীবাজার উপজেলার মাথিউরা ইউনিয়নে সরকারি গাছ কাটার অভিযোগ, প্রশাসনের নজরদারি নিয়ে প্রশ্ন বগুড়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও সচেতনতামূলক কর্মসূচি যুব সংগঠনের খবরে আলীকদমে ইয়াবাসহ ২ জন আটক, ১ বছর করে কারাদণ্ড হালুয়াঘাট সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যক্তিগত ছবি ও ভিডিও এডিট করে করে অপপ্রচার দেবরের সঙ্গে বিয়ে, কাজীর ‘বিলকিবাজিতে’ বিপন্ন কন্যা সাভারে এসআই আলতাফ হত্যা: ১৬৪ ধারায় জহুরুল, আপন ও জিহাদের জবানবন্দি ফুলপুরে রিফাত ফাউন্ডেশনের উদ্যোগে বেহাল সড়ক মেরামত, সন্তুষ্ট এলাকাবাসী কোনাবাড়ি জরিপ অফিসে দুর্নীতির অভিযোগ শিবালয়ে কেমিক্যাল দিয়ে জিলাপি তৈরির অভিযোগ, সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক হেনস্তা কোরবান নগর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী আবুল কালামের মতবিনিময় সভা 

সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার 

– ‎আত্মহত্যা নাকি অন্য কোনো রহস্য? প্রকৃত ঘটনা উদঘাটনের দাবি

reporter ‎মোঃ বশির উদ্দিনের ‎
calendar প্রকাশিত: ১২ সেপ্টেম্বর, ২০২৬, ১২:২৭ অপরাহ্ণ

‎বরিশালের বাকেরগঞ্জ উপজেলার কাকরধা হাই স্কুলের সাবেক শিক্ষক বিশ্বপতি চ্যাটার্জির দ্বিতীয় পুত্র এবং বাকেরগঞ্জ উপজেলার কৃতি সন্তান, সমকাল পত্রিকার সাবেক বরিশাল ব্যুরো প্রধান সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।‎
‎পরিচিত এই সাংবাদিকের আকস্মিক মৃত্যুতে বাকেরগঞ্জ ও বরিশালের সাংবাদিক সমাজ, স্বজন এবং শুভাকাঙ্ক্ষীদের মধ্যে নেমে এসেছে শোকের ছায়া। তবে তার ঝুলন্ত মরদেহ উদ্ধারের ঘটনায় মৃত্যুর প্রকৃত কারণ নিয়ে দেখা দিয়েছে নানা প্রশ্ন।

‎কী কারণে পুলক চ্যাটার্জির মৃত্যু হলো? এটি কি আত্মহত্যা, নাকি এর পেছনে অন্য কোনো ঘটনা রয়েছে?—এমন প্রশ্ন এখন ঘুরপাক খাচ্ছে স্বজন, সহকর্মী ও স্থানীয়দের মধ্যে।‎
‎ঘটনার প্রকৃত রহস্য উদঘাটনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দ্রুত ও নিরপেক্ষ তদন্ত প্রয়োজন বলে মনে করছেন সংশ্লিষ্টরা। ঘটনাস্থলের আলামত, পারিপার্শ্বিক পরিস্থিতি, তার মৃত্যুর আগে ও পরের ঘটনাপ্রবাহ এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের বিষয়ে তদন্ত করে প্রকৃত কারণ বের করার দাবি উঠেছে।

‎একজন অভিজ্ঞ সাংবাদিকের এমন আকস্মিক মৃত্যু শুধু তার পরিবার নয়, পুরো সাংবাদিক সমাজের জন্যই বেদনাদায়ক। তাই পুলক চ্যাটার্জির মৃত্যুর ঘটনাটি কোনোভাবেই যেন অমীমাংসিত না থাকে—সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য জনসম্মুখে প্রকাশের দাবি জানিয়েছেন সাংবাদিক সমাজ ও স্থানীয়রা।

‎আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান ‎সাংবাদিক পুলক চ্যাটার্জির মৃত্যুর পেছনে প্রকৃত ঘটনা কী, তা দ্রুত তদন্ত করে নিশ্চিত করা হোক যদি এটি আত্মহত্যা হয়ে থাকে, তার পেছনের কারণও খুঁজে বের করা প্রয়োজন।
‎‎ আর যদি অন্য কোনো কারণ বা সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া যায়, তাহলে তদন্তের মাধ্যমে তা প্রকাশ করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হোক ‎মৃত্যুর প্রকৃত রহস্য উদঘাটন এখন সময়ের দাবি।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com