1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. backupadmin@wordpress.com : backupadmin :
  3. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  4. system@openreplay.com : wp-backup :
কোরবান নগর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী আবুল কালামের মতবিনিময় সভা  - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
কক্সবাজারে উন্নয়নের মহাবিপ্লব: পর্যটন-বাণিজ্যের আন্তর্জাতিক হাব বানানোর পথে শহর পাবনা জেলা গোয়েন্দা শাখা (ডিবি) অভিযানে ১৮০ পিস ইয়াবাসহ ১ মাদক কারবারি গ্রেফতার সাতক্ষীরা পৌরসভা সুইপার কল্যাণ ইউনিয়নের দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন বিরামপুরে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য এবং দেশ পুনর্গঠনে সময় প্রয়োজন: ডা. জাহিদ হোসেন রাজবাড়ীতে পদ্মাব্যারেজ হলে ২৪জেলার অর্থনৈতিক রুপান্তর ঘটবে- পানিসম্পদমন্ত্রী দেবীগঞ্জ অর্থনৈতিক অঞ্চল পরিদর্শনে চীন, দুবাই ও সিঙ্গাপুরের যৌথ প্রতিনিধিদল দেশজুড়ে তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ অভিযান, ডিমলায় পরিচ্ছন্নতা কার্যক্রম ফেনীর চাঞ্চল্যকর ৪ তরুণ অপহরণ মামলার অন্যতম আসামি টেকনাফে গ্রেফতার পটুয়াখালীতে দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬-এর উদ্বোধন টেকনাফে নৈশ প্রহরী হত্যা: র‌্যাব ও পুলিশের যৌথ অভিযানে ৪৮ ঘণ্টার মধ্যে এজাহারনামীয় আসামি রিদুয়ান গ্রেপ্তার

কোরবান নগর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী আবুল কালামের মতবিনিময় সভা 

reporter মোঃরফিকুল ইসলাম সোহাগ, সুনামগঞ্জ 
calendar প্রকাশিত: ১২ সেপ্টেম্বর, ২০২৬, ১:১৯ অপরাহ্ণ

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে সুনামগঞ্জ সদর উপজেলার কোরবান নগর ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মো. আবুল কালাম সাধারণ মানুষের সাথে জনসংযোগ ও মতবিনিময় শুরু করেছেন। নির্বাচনকে কেন্দ্র করে সম্প্রতি ইউনিয়নের গোদার গাও গ্রামে এক সুধী ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

​গ্রামের আব্দুল কাইয়ুম মেম্বার সাহেবের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় স্থানীয় নানা শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।​সভায় চেয়ারম্যান পদপ্রার্থী মো. আবুল কালাম বলেন, কোরবান নগর ইউনিয়নের সর্বস্তরের মানুষের মতামত, ভালবাসা ও সমর্থন নিয়ে আমি আগামী নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করতে চাই।

অবহেলিত এই ইউনিয়নের সর্বস্তরের মানুষের সুখ-দুঃখের সাথী হয়ে জনসেবায় আত্মনিয়োগ করাই আমার মূল লক্ষ্য। জনগণের আশা-আকাঙ্ক্ষার বাস্তবায়ন ঘটিয়ে সবাইকে সাথে নিয়ে একটি সুন্দর, আধুনিক ও সমৃদ্ধ কোরবান নগর ইউনিয়ন পরিষদ গঠন করতে চাই। তিনি আগামী নির্বাচনে সবার ঐক্যবদ্ধ সহযোগিতা ও সমর্থন কামনা করেন।

​মতবিনিময় সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলে গোদার গাও গ্রামের স্থানীয় সামাজিক ও বিশিষ্ট ব্যক্তিবর্গ মোঃ আব্দুল হেকিম মোঃ আব্দুল কাইয়ুম মোঃ সফিকুর রহমা আবুল কালাম সৈকত আলী কালা মিয়া আলীনুর জলিল মিয়া ইব্রাহিম নাজিম উদ্দিন আলী আক্বর মাকম্মদ আলী মোঃ ইছুব আলী সহ ইউনয়নের গণ্যমান্য ব্যক্তিবর্গ। সভায় উপস্থিত বক্তারা এলাকার সার্বিক উন্নয়ন ও জনগণের কল্যাণে যোগ্য নেতৃত্ব নির্বাচনের ওপর গুরুত্ব আরোপ করেন।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com