1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. backupadmin@wordpress.com : backupadmin :
  3. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  4. system@openreplay.com : wp-backup :
সাতক্ষীরা পৌরসভা সুইপার কল্যাণ ইউনিয়নের দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
চসিক এর অনুপ্রবেশ ও ব্যক্তিগত সম্পত্তির উপরে রাস্তা নির্মাণ অবৈধ দাবী ভূমি মালিকের কক্সবাজার জেলার গোলরক্ষক সাঈদীর ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে চকরিয়া মানববন্ধন চকবাজারে সিএনজিতে ৩,৯২০ ইয়াবা  চালক আটক, জব্দ অটোরিকশা সোনারগাঁওয়ে দৈনিক ইত্তেফাকের সংবাদদাতা অসিত কুমার দাসকে অব্যাহতি পটুয়াখালীতে মাদক ডাকাতিসহ ৯ মামলার ওয়ারেন্টভূক্ত আসামী আবুল বাসার গ্রেপ্তার ‎​ভুয়া বয়সের সনদ ও শিক্ষাগত যোগ্যতার তথ্য গোপন করে সরকারি চাকরির অভিযোগ: অনুসন্ধানে সত্যতা উন্মোচিত দুমকিতে পায়রা নদীর তীব্র ভাঙন: নিঃস্ব হয়ে গ্রাম ছাড়ছেন বাসিন্দারা গোলখালী ইউপি প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে ঘুষ-দুর্নীতির অভিযোগ, প্রশাসক নিয়োগের দাবি ঠাকুরগাঁও (৫০ বিজিবি) নাগরভিটা বিওপির বিজিবি কর্তৃক আসামিসহ মাদক আটক আগৈলঝাড়ায় স্বামী ও শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ, সংবাদ সম্মেলনে বিচারের দাবি

সাতক্ষীরা পৌরসভা সুইপার কল্যাণ ইউনিয়নের দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন

reporter মোঃ হাফিজ, সাতক্ষীরা 
calendar প্রকাশিত: ১২ সেপ্টেম্বর, ২০২৬, ২:২১ অপরাহ্ণ

সাতক্ষীরায় পৌরসভা সুইপার কল্যাণ ইউনিয়ন (রেজিঃ নং ১৯৪৭) এর দ্বি-বার্ষিক নির্বাচন ২০২৬ ব্যাপক অংশগ্রহণ ও উৎসব মুখর পরিবেশের মধ্য দিয়ে মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে।  গত শুক্রবার (১১ সেপ্টেম্বর) সাতক্ষীরা পৌরসভা চত্বরে সকাল ৮টা থেকে বেলা ১২টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করে। মোট ভোটার ১০৬ জন এর মধ্যে ১০৪ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করে। ভোটে দুটি প্যানেল সহ স্বতন্ত্র প্রার্থী হিসেবে ৯টি পদে ১৮ জন প্রার্থী ভোটে প্রতিদ্বন্দ্বিতা করে। পৌরসভার সুইপার কল্যাণ ইউনিয়নের দ্বি-বার্ষিক নির্বাচনে নির্বাচনের পর্যবেক্ষক হিসাবে দায়িত্ব পালন করেন সংগঠনের উপদেষ্টা ও পৌর নির্বাহী কর্মকর্তা মোঃ লিয়াকত আলী ও সাবেক পৌর কাউন্সিলর শফিকুল আলম বাবু। প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন সাতক্ষীরা সরকারি কলেজের সাবেক ভিপি ও পৌর কাউন্সিলর শেখ শফিক উদ-দ্দৌলা- সাগর, নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন মোঃ রবিউল আলম, মীর নাছের আলী ও মোঃ ইদ্রিস আলী। ভোট গ্রহণ শেষে বিকালে নির্বাচনী অংশগ্রহণকারী প্রার্থীদের সামনে ভোট গণনা শেষে নির্বাচনের ফলাফল প্রকাশ করেন নির্বাচন কমিশন। সাতক্ষীরা পৌরসভা সুইপার কল্যাণ ইউনিয়নের দ্বি-বার্ষিক নির্বাচনে সভাপতি পদে আব্দুল গফুর চেয়ার প্রতীকে ৫৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী মোঃ আবুল কালাম ছাতা প্রতীক পেয়েছেন ৪৭ ভোট। সহ-সভাপতি পদে ইদ্রিস আলী বিশ্বাস উড়োজাহাজ প্রতীকে ৫৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী রহমত আলী ফুল প্রতীকে পেয়েছেন ৪০ ভোট। সাধারণ সম্পাদক পদে (স্বতন্ত্র প্রার্থী) গনেশ চন্দ্র দাস হরিণ প্রতীকে ৫৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মাহবুব রহমান আনারস প্রতীকে পেয়েছেন ৪১ ভোট। সহ সাধারণ সম্পাদক পদে তরুণ মন্ডল হাতি প্রতীকে ৫৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ আব্দুল কাদের মোল্লা বাঘ প্রতিকে পেয়েছেন ৩৮ ভোট। সাংগঠনিক সম্পাদক পদের মানিক হেলা পাখি প্রতীকে ৫০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আব্দুল্লাহ সরদার বাইসাইকেল প্রতীকে পেয়েছেন ৪২ ভোট। কোষাধক্ষ্য পদে জনি হেলা মাছ প্রতিকে ৫৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ মাসুদ রানা ফুটবল প্রতিকে পেয়েছেন ৪৩ ভোট। দপ্তর সম্পাদক পদে বিষু কুমার টেলিভিশন প্রতীকে ৫১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আমজাদ আলী রিক্সা প্রতীকে পেয়েছেন ৪৫ ভোট। এছাড়াও কার্যকরী সদস্য পদে বিজয়ী হয়েছেন- কুদ্দুস মোল্লা, মোঃ সাজু কারিগর প্রমূখ। এর মধ্যে মহিলা কার্যকরী সদস্য পদে কুলসুম খাতুন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়। উক্ত নির্বাচনে মামা ভাগ্নে পরিষদের পুরা প্যানেল নিরঙ্কুশ ভাবে জয়লাভ করেছেন। সাতক্ষীরা পৌরসভা সুইপার কল্যাণ ইউনিয়নের দ্বি-বার্ষিক নির্বাচন উৎসব মুখর পরিবেশে সম্পন্ন হওয়ায় ভোটাররা বেজায় খুশি হয়েছেন এবং নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানিয়েছেন।
নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন সাতক্ষীরা সরকারি কলেজের সাবেক ভিপি ও পৌর কাউন্সিলর শেখ শফিক উদ-দ্দৌলা- সাগর, নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন মোঃ রবিউল আলম, মীর নাছের আলী ও মোঃ ইদ্রিস আলী। ভোট গ্রহণ শেষে বিকালে নির্বাচনী অংশগ্রহণকারী প্রার্থীদের সামনে ভোট গণনা শেষে নির্বাচনের ফলাফল প্রকাশ করেন নির্বাচন কমিশন। সাতক্ষীরা পৌরসভা সুইপার কল্যাণ ইউনিয়নের দ্বি-বার্ষিক নির্বাচনে সভাপতি পদে আব্দুল গফুর চেয়ার প্রতীকে ৫৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী মোঃ আবুল কালাম ছাতা প্রতীক পেয়েছেন ৪৭ ভোট। সহ-সভাপতি পদে ইদ্রিস আলী বিশ্বাস উড়োজাহাজ প্রতীকে ৫৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী রহমত আলী ফুল প্রতীকে পেয়েছেন ৪০ ভোট। সাধারণ সম্পাদক পদে (স্বতন্ত্র প্রার্থী) গনেশ চন্দ্র দাস হরিণ প্রতীকে ৫৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মাহবুব রহমান আনারস প্রতীকে পেয়েছেন ৪১ ভোট। সহ সাধারণ সম্পাদক পদে তরুণ মন্ডল হাতি প্রতীকে ৫৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ আব্দুল কাদের মোল্লা বাঘ প্রতিকে পেয়েছেন ৩৮ ভোট। সাংগঠনিক সম্পাদক পদের মানিক হেলা পাখি প্রতীকে ৫০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আব্দুল্লাহ সরদার বাইসাইকেল প্রতীকে পেয়েছেন ৪২ ভোট। কোষাধক্ষ্য পদে জনি হেলা মাছ প্রতিকে ৫৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ মাসুদ রানা ফুটবল প্রতিকে পেয়েছেন ৪৩ ভোট। দপ্তর সম্পাদক পদে বিষু কুমার টেলিভিশন প্রতীকে ৫১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আমজাদ আলী রিক্সা প্রতীকে পেয়েছেন ৪৫ ভোট। এছাড়াও কার্যকরী সদস্য পদে বিজয়ী হয়েছেন- কুদ্দুস মোল্লা, মোঃ সাজু কারিগর প্রমূখ। উক্ত নির্বাচনে মামা ভাগ্নে পরিষদের পুরা প্যানেল নিরঙ্কুশ ভাবে জয়লাভ করেছেন। সাতক্ষীরা পৌরসভা সুইপার কল্যাণ ইউনিয়নের দ্বি-বার্ষিক নির্বাচন উৎসব মুখর পরিবেশে সম্পন্ন হওয়ায় ভোটাররা বেজায় খুশি হয়েছেন এবং নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com