1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. backupadmin@wordpress.com : backupadmin :
  3. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  4. system@openreplay.com : wp-backup :
কোনাবাড়ি জরিপ অফিসে দুর্নীতির অভিযোগ - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
কক্সবাজারে উন্নয়নের মহাবিপ্লব: পর্যটন-বাণিজ্যের আন্তর্জাতিক হাব বানানোর পথে শহর পাবনা জেলা গোয়েন্দা শাখা (ডিবি) অভিযানে ১৮০ পিস ইয়াবাসহ ১ মাদক কারবারি গ্রেফতার সাতক্ষীরা পৌরসভা সুইপার কল্যাণ ইউনিয়নের দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন বিরামপুরে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য এবং দেশ পুনর্গঠনে সময় প্রয়োজন: ডা. জাহিদ হোসেন রাজবাড়ীতে পদ্মাব্যারেজ হলে ২৪জেলার অর্থনৈতিক রুপান্তর ঘটবে- পানিসম্পদমন্ত্রী দেবীগঞ্জ অর্থনৈতিক অঞ্চল পরিদর্শনে চীন, দুবাই ও সিঙ্গাপুরের যৌথ প্রতিনিধিদল দেশজুড়ে তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ অভিযান, ডিমলায় পরিচ্ছন্নতা কার্যক্রম ফেনীর চাঞ্চল্যকর ৪ তরুণ অপহরণ মামলার অন্যতম আসামি টেকনাফে গ্রেফতার পটুয়াখালীতে দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬-এর উদ্বোধন টেকনাফে নৈশ প্রহরী হত্যা: র‌্যাব ও পুলিশের যৌথ অভিযানে ৪৮ ঘণ্টার মধ্যে এজাহারনামীয় আসামি রিদুয়ান গ্রেপ্তার

কোনাবাড়ি জরিপ অফিসে দুর্নীতির অভিযোগ

– সিঁড়িতে বসে কাঁদলেন অসহায় নারীর

reporter শাহাদাৎ হোসেন সরকার
calendar প্রকাশিত: ১২ সেপ্টেম্বর, ২০২৬, ১:২৪ অপরাহ্ণ

গাজীপুরের কোনাবাড়ি নতুন বাজার ভূমি জরিপ অফিসে ব্যাপক দুর্নীতি ও অনিয়মের অভিযোগ উঠেছে। অভিযুক্ত পেশকার (অফিস সহকারী) ইমাম হোসেনের বিরুদ্ধে ঘুষ দাবি,হয়রানি এবং দালাল চক্রের সঙ্গে যোগসাজশের অভিযোগ পাওয়া গেছে। অভিযোগ রয়েছে, এই চক্রে আরও কয়েকজন পেশকার জড়িত আছেন।সম্প্রতি সরজমিনে গিয়ে দেখা যায়, এক অসহায় নারীর জমির মাঠ পর্চা সংক্রান্ত নথিতে কৃত্রিম ভুল দেখিয়ে অর্থ দাবি করেন পেশকার ইমাম হোসেন।

দাবিকৃত টাকা দিতে না পারায় অফিসের সিঁড়িতে বসে কান্নাকাটি করছেন সেই অসহায় নারী। এ ঘটনার ভিডিওচিত্র সংগ্রহ করা হয়েছে।অভিযোগ অনুযায়ী, জরিপ অফিসটিতে একটি সুসংগঠিত দালাল চক্র সক্রিয় রয়েছে, যারা ইমাম হোসেনের মৌন সমর্থনে সেবাগ্রহীতাদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিচ্ছে।অভিযোগ রয়েছে, সরাসরি অর্থ হাতিয়ে নিচ্ছেন পেশকার ইমাম হোসেন নিজেও।

অফিসের ভিতরে সরকারি কাজের নামে চলছে প্রকাশ্যে দরকষাকষি। সাধারণ মানুষ জরুরি মাঠ পর্চা (বিআরএস) বা জরিপের কাজ পেতে বাধ্য হচ্ছেন অতিরিক্ত অর্থ গুনতে। টাকা না দিলে ফাইল আটকে রাখা হচ্ছেএমন অভিযোগ রয়েছে অহরহ।গত বেশ কিছুদিন ধরে অফিসের অনিয়মের বিষয়ে খোঁজ নিতে গেলে সাংবাদিকদের প্রকাশ্যে বাধা দেওয়া হচ্ছে। অভিযুক্ত চক্রটি তথ্য গোপন রাখতে এবং আলোচনা এড়াতে সাংবাদিকদের নানা ভাবে হুমকি ও বাধার মুখে ফেলছে।অন্যদিকে, বারবার অভিযোগ দেওয়ার পরও স্থানীয় প্রশাসনের দুর্বলতা ও নিষ্ক্রিয়তার কারণে আইনি ব্যবস্থা গ্রহণে গড়িমসি হচ্ছে বলে ক্ষোভ প্রকাশ করেছেন ভুক্তভোগীরা।

অভিযোগের বিষয়ে জানতে পেশকার ইমাম হোসেনের সঙ্গে কথা বললে তিনি জানান উনার খতিয়ান ভূল আছে সরকারি ফি দিলেই কাজ হয়ে যাবে।স্থানীয় বাসিন্দারা বলছেন, এই ধরনের দুর্নীতি ও দালাল চক্রের দৌরাত্ম্য বন্ধ না হলে ভূমি সেবা থেকে বঞ্চিত হবে সাধারণ মানুষ। তারা সংশ্লিষ্ট প্রশাসনের কাছে দ্রুত তদন্ত করে অভিযুক্ত পেশকার ইমাম হোসেন ও দালাল চক্রের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার জোর দাবি জানিয়েছেন।

এ বিষয়ে জানতে ভূমি জরিপ অফিসের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।উল্লেখ্য, ভূমি অফিসে দুর্নীতির শিকার হলে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) বা জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ করার পাশাপাশি দুদক বা জাতীয় অভিযোগ প্রতিকার ব্যবস্থায় (জিআরএস) অভিযোগ করা যায়।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com