1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
  4. mstkfofa@gmail.com : Nx fhqt8p : Nx fhqt8p
  5. wpsvc_fkmdmu@gmail.com : wpsvc_fkmdmu :
  6. xtw18387+1aaa@outlook.com : xtw183871aaa :
গাজীপুর জেলা পরিষদের সিইও'র বিদায়ী সংবর্ধনা: সাত মাসের কাজে বিভিন্ন মহলে প্রশংসিত - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
রাজস্থলীতে ১৮ হাজার ৬০০ গাছের চারা বিনামূল্যে বিতরণ জামালপুরে রাজিব পরিবহনের রোড পারমিট ও বাস বন্ধের দাবিতে বিক্ষোভ-ভাঙচুর আশুলিয়ায় তিন মাসের বকেয়া বেতন-পরিশোধের দাবিতে প্রতিবাদ শ্রমিক সমাবেশ ফুলবাড়ীতে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর র‌্যালিতে হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন জটিল রোগে আক্রান্ত ছোট্ট মারিয়ামের চিকিৎসায় পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী তারেক রহমান জলবায়ু সংকট মোকাবিলায় আজকের পদক্ষেপই আগামীর নিরাপত্তা নিশ্চিত করবে: পরিবেশমন্ত্রী জামালপুরে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত স্পীকারের সাথে ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর সাক্ষাৎ অনুষ্ঠিত সখীপুরে সড়ক দুর্ঘটনায় স্বাস্থ্য সহকারীর মৃত্যু চৌদ্দগ্রামে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

গাজীপুর জেলা পরিষদের সিইও’র বিদায়ী সংবর্ধনা: সাত মাসের কাজে বিভিন্ন মহলে প্রশংসিত

reporter মোহাম্মদ মনজুরুল হক গাজী,গাজীপুর
calendar প্রকাশিত: ১ সেপ্টেম্বর, ২০২৬, ১:২৬ অপরাহ্ণ

গাজীপুর জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) উপসচিব মোঃ নজরুল ইসলামের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। রোববার (৩০ আগস্ট) দুপুরে জেলা পরিষদের প্রশাসকের সম্মেলন কক্ষে এই অনাড়ম্বর বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
মাত্র সাত মাসের দায়িত্বকাল। এর মধ্যেই প্রশাসনিক শৃঙ্খলা, আর্থিক ব্যবস্থাপনা, রাজস্ব আহরণ ও জনকল্যাণমূলক কার্যক্রমে ভূমিকা রেখে বদলিজনিত কারণে বিদায় নিলেন গাজীপুর জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো.নজরুল ইসলাম।

অনুষ্ঠানে জেলা পরিষদের কর্মকর্তা-কর্মচারী, প্রশাসনের কর্মকর্তা, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, সুধীজন এবং সাংবাদিকরা তার কর্মকালীন বিভিন্ন কর্মকাণ্ডের প্রশংসা করেন। বক্তারা বলেন, স্বল্প সময়ের দায়িত্বকাল হলেও মো: নজরুল ইসলাম জেলা পরিষদের প্রশাসনিক কার্যক্রমে শৃঙ্খলা ও গতিশীলতা আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। বিশেষ করে আর্থিক ব্যবস্থাপনা, রাজস্ব আহরণ এবং জনকল্যাণমূলক কার্যক্রমে তার দায়িত্বশীল ভূমিকা ছিলো প্রশংসনীয়।

অনুষ্ঠানে গাজীপুর জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার চৌধুরী ইশরাক আহমেদ সিদ্দিকী বিদায়ী সিইও’কে ফুলেল শুভেচ্ছা জানান এবং তার কর্মকালীন ভূমিকার প্রশংসা করে ভবিষ্যৎ কর্মজীবনের সফলতা কামনা করেন। গাজীপুর জেলা প্রশাসনের স্থানীয় সরকারের উপপরিচালক ও জেলা পরিষদের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা আহমদ হোসেন বলেন, একটি স্থানীয় সরকার প্রতিষ্ঠানের কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য প্রশাসনিক দক্ষতা, আর্থিক শৃঙ্খলা ও সংশ্লিষ্টদের সঙ্গে সমন্বয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। দায়িত্ব পালনকালে মো. নজরুল ইসলাম এসব ক্ষেত্রে আন্তরিকতার সঙ্গে কাজ করেছেন।
অনুষ্ঠানে কালিয়াকৈর উপজেলা বিএনপির সদস্য সচিব আনোয়ার হোসেনসহ জেলা পরিষদের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় সুধীজন ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন। বক্তারা আরও বলেন, জেলা পরিষদের উন্নয়ন ও জনকল্যাণমূলক কার্যক্রম বাস্তবায়নে প্রশাসনিক সমন্বয়ের পাশাপাশি স্বচ্ছ ও কার্যকর আর্থিক ব্যবস্থাপনা জরুরি। দায়িত্ব পালনের সময় মো. নজরুল ইসলাম কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে সমন্বয় করে জেলা পরিষদের কার্যক্রম এগিয়ে নেওয়ার চেষ্টা করেছেন। তার কর্মকালীন অভিজ্ঞতা ও উদ্যোগ ভবিষ্যৎ কার্যক্রমে ইতিবাচক ভূমিকা রাখবে বলে তারা আশা প্রকাশ করেন।
বিদায়ী প্রধান নির্বাহী কর্মকর্তা মো: নজরুল ইসলাম তার বক্তব্যে দায়িত্ব পালনে সহযোগিতার জন্য জেলা পরিষদের কর্মকর্তা-কর্মচারী, প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তা, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, সুধীজন ও সাংবাদিকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, স্বল্প সময়ের দায়িত্বকাল হলেও গাজীপুর জেলা পরিষদের কার্যক্রমের সঙ্গে যুক্ত থেকে কাজ করার সুযোগ তার কর্মজীবনের গুরুত্বপূর্ণ অভিজ্ঞতা। ভবিষ্যৎ কর্মজীবনের জন্য তিনি সবার দোয়া ও সহযোগিতা কামনা করেন। অনুষ্ঠানের শেষে জেলা পরিষদের পক্ষ থেকে মো. নজরুল ইসলামকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়। উপস্থিত অতিথিরা তার নতুন কর্মস্থলে সফলতা এবং ভবিষ্যৎ কর্মজীবনের সার্বিক কল্যাণ কামনা করেন।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com