1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
  4. mstkfofa@gmail.com : Nx fhqt8p : Nx fhqt8p
  5. wpsvc_fkmdmu@gmail.com : wpsvc_fkmdmu :
  6. xtw18387+1aaa@outlook.com : xtw183871aaa :
চৌদ্দগ্রামে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
রাজস্থলীতে ১৮ হাজার ৬০০ গাছের চারা বিনামূল্যে বিতরণ জামালপুরে রাজিব পরিবহনের রোড পারমিট ও বাস বন্ধের দাবিতে বিক্ষোভ-ভাঙচুর আশুলিয়ায় তিন মাসের বকেয়া বেতন-পরিশোধের দাবিতে প্রতিবাদ শ্রমিক সমাবেশ ফুলবাড়ীতে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর র‌্যালিতে হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন জটিল রোগে আক্রান্ত ছোট্ট মারিয়ামের চিকিৎসায় পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী তারেক রহমান জলবায়ু সংকট মোকাবিলায় আজকের পদক্ষেপই আগামীর নিরাপত্তা নিশ্চিত করবে: পরিবেশমন্ত্রী জামালপুরে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত স্পীকারের সাথে ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর সাক্ষাৎ অনুষ্ঠিত সখীপুরে সড়ক দুর্ঘটনায় স্বাস্থ্য সহকারীর মৃত্যু চৌদ্দগ্রামে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

চৌদ্দগ্রামে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

reporter এম জি শাহ আলম, চৌদ্দগ্রাম (কুমিল্লা)
calendar প্রকাশিত: ২ সেপ্টেম্বর, ২০২৬, ৩:৩৯ অপরাহ্ণ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)–এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কুমিল্লার চৌদ্দগ্রামে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে আয়োজিত কর্মসূচিতে দলটির প্রতিষ্ঠার ইতিহাস, দেশের রাজনৈতিক পরিস্থিতি, গণতন্ত্র ও চৌদ্দগ্রামের উন্নয়ন নিয়ে আলোচনা করেন নেতারা।

কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চৌদ্দগ্রামের দায়িত্বপ্রাপ্ত সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য আলহাজ্ব রাশেদা বেগম হীরা। তিনি দলের প্রতিষ্ঠার দীর্ঘ রাজনৈতিক পথচলা, বিএনপির রাজনৈতিক ভূমিকা এবং দেশের গণতান্ত্রিক রাজনীতিতে দলটির অবস্থান তুলে ধরে বক্তব্য দেন। ৯১ সালের নির্বাচনে সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বক্তব্যের উদ্ধৃতি দিয়ে তিনি বলেন ওনাদের হাতে গোলামীর জিঞ্জির আর আমাদের হাতে স্বাধীনতার পতাকা। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার সুযোগ্য সন্তান বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকারও ঠিক একই রকম ভাবে দেশকে স্বনির্ভর করার জন্য কঠিন ভাবে কাজ করে যাচ্ছে। মুজিব পরিবার দেশকে লুটে নিয়েছে, যাদের শিকড় বিদেশে, তারা এদেশের মানুষের শোষণ করবে রক্ত চোষার মত, আর নিজেরা বিদেশে বিলাসবহুল জীবনযাপন করবে। তাই একদিন দুইদিন, এক বেলা দুই বেলা কষ্ট হলেও আমরা স্বনির্ভর বাংলাদেশ গড়ে তুলবো।

আলোচনা সভায় কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও চৌদ্দগ্রাম উপজেলা বিএনপির সভাপতি কামরুল হুদা বলেন, সোশ্যাল মিডিয়ার কল্যাণে আপনারা ইতোমধ্যে অনেক কিছু জেনেছেন। চৌদ্দগ্রামের উন্নয়নে ২০০ কোটি আর ১২০ কোটি, ৩২০ কোটির গল্প শুনেছেন, অথচ চৌদ্দগ্রামে ৩ টাকা ২০ পয়সারও কাজ হয়নি। যারা ভোটচুরি করে, কেন্দ্র দখল করে নির্বাচিত হয়েছেন, তারা ঢেকুর তোলেন উনি নাকি অনেক কেন্দ্রে প্রথম হয়েছেন। আপনারা জানেন, যে কেন্দ্রে ধানের শীষ ভোট পেয়েছে ১৫০০, আর পাল্লা প্রতীকের উনি পেয়েছে ১২০০, সে কেন্দ্রে প্রিজাইডিং অফিসারকে দিয়ে আমাদের সাড়ে ৩শ ভোট নষ্ট করেছে। এরকম ৩২ কেন্দ্রের নজির আছে।

তিনি আরও বলেন, আজকে সারা বাংলাদেশকে অচল করে দেওয়ার জন্য একটা ষড়যন্ত্র চলছে। যাদেরকে ১৭বছর আন্দোলন সংগ্রাম করে আমরা বিতাড়িত করেছি, এই চৌদ্দগ্রামের তথাকথিত নেতা তাদের সাথে হাত মিলাতে চায়। বিএনপি যাতে সুন্দরভাবে দেশ চালাতে না পারে, দেশ চালাতে ব্যর্থ হয় এই ষড়যন্ত্র উনি প্রতিনিয়ত করছেন। আমরা আন্দোলন করে যাদের বিতাড়িত করেছি এই নেতা যদি তাদের সাথে হাত মিলাতে চায় তবে চৌদ্দগ্রাম থেকে আমরা তাদের প্রতিহত করব।

তিনি আরো বলেন, আগামী ৫ তারিখে নাকি ওনারা জুলাই সনদ নিয়ে রোডমার্চ করবে। জুলাই সনদের ৫৪টি অনুচ্ছেদে নোট অব ডিসেন্ট দেওয়া আছে। সেখানে সুস্পষ্ট করা আছে, যারেই নির্বাচিত হবে তারা সেই নোট অব ডিসেন্ট অনুযায়ী দেশ পরিচালনা করবে। আজকে কিছু লোক এখানে মিথ্যাচার করে, জুলাই সনদ নিয়ে রাজনীতি করে।

জাতীয় সংসদে বিরোধী দলের দায়িত্ব শুধু সরকারের সমালোচনা করা নয়; বাজেট, উন্নয়ন পরিকল্পনা ও জনস্বার্থের বিষয়গুলো নিয়ে কার্যকর ভূমিকা রাখাও বিরোধী দলের দায়িত্ব। তিনি বলেন, বাজেট অধিবেশনে কি বক্তব্য রাখতে হবে, সেটাও এই বিরোধী দলের সদস্যরা জানে না। অতীতে সংসদে এমন অর্বাচিন বিরোধী দল দেখা যায়নি বলেও মন্তব্য করেন তিনি।

চৌদ্দগ্রাম পৌর বিএনপির সভাপতি জি এম তাহের পলাশীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভাটি সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার শাহআলম রাজু এবং পৌর বিএনপির সাধারণ সম্পাদক কাজী রকিবুল আহসান মহব্বত।

সমাবেশে আরও বক্তব্য দেন উপজেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা। আলোচনা সভা শেষে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতা-কর্মীর অংশগ্রহণে একটি র‍্যালি বের করা হয়। র‍্যালিটি চৌদ্দগ্রাম বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় সমাবেশস্থলে এসে শেষ হয়।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com