1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
  4. mstkfofa@gmail.com : Nx fhqt8p : Nx fhqt8p
  5. wpsvc_fkmdmu@gmail.com : wpsvc_fkmdmu :
  6. xtw18387+1aaa@outlook.com : xtw183871aaa :
ফুলবাড়ীতে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর র‌্যালিতে হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
সাবেক শিল্প উপমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব হাসিবুর রহমান স্বপনের পঞ্চম মৃত্যুবার্ষিকী বান্দরবান পৌরসভার উদ্যেগে এস এস সি জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন ঘোড়াঘাটে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত চাঞ্চল্যকর শিশু ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ঢাকা-আরিচা মহাসড়কে সেলফী পরিবহনের রুট পারমিট বাতিলের দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি রাষ্ট্রীয় সহায়তার আশা, অভাবের বাস্তবতায় লালমনিরহাটের ইমাম-মুয়াজ্জিন রাজস্থলীতে ১৮ হাজার ৬০০ গাছের চারা বিনামূল্যে বিতরণ জামালপুরে রাজিব পরিবহনের রোড পারমিট ও বাস বন্ধের দাবিতে বিক্ষোভ-ভাঙচুর আশুলিয়ায় তিন মাসের বকেয়া বেতন-পরিশোধের দাবিতে প্রতিবাদ শ্রমিক সমাবেশ ফুলবাড়ীতে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর র‌্যালিতে হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

ফুলবাড়ীতে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর র‌্যালিতে হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

reporter মো. ফয়জার রহমান,ফুলবাড়ী (দিনাজপুর)
calendar প্রকাশিত: ২ সেপ্টেম্বর, ২০২৬, ৪:১২ অপরাহ্ণ

দিনাজপুরের ফুলবাড়ীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত র‌্যালিতে হামলার অভিযোগ তুলে এর প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে উপজেলা বিএনপি।

বুধবার (২ সেপ্টেম্বর) দুপুর ১২টায় আয়োজিত সংবাদ সম্মেলনে উপজেলা বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ খুরশিদ আলম মতি অভিযোগ করে বলেন, দলীয় সিদ্ধান্ত অনুযায়ী উপজেলা ও পৌর বিএনপির আহ্বায়ক কমিটিসহ সব অঙ্গ ও সহযোগী সংগঠনের ব্যানারে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়। এ সময় বিএনপি থেকে বহিষ্কৃত কিছু নেতাকর্মী তাদের নেতা-কর্মীদের ওপর হামলা চালায়। এতে দুই ইউনিয়ন বিএনপির নেতা আহত হয়েছেন।

তিনি আরও বলেন, আমাদের শান্তিপূর্ণ অনুষ্ঠানকে অশান্ত করার অপচেষ্টা চালানো হয়েছে। বিএনপি থেকে বহিষ্কৃত নেতা, বর্তমান সংসদ সদস্য ও তার অনুসারীরা এ ঘটনার সঙ্গে জড়িত বলে আমরা মনে করি। সংবাদ সম্মেলনের মাধ্যমে আমরা এ ঘটনার তীব্র প্রতিবাদ জানাচ্ছি। একই সঙ্গে একটি রাজনৈতিক দলের অনুষ্ঠানে এ ধরনের আচরণের জন্য দিনাজপুর-৫ আসনের সংসদ সদস্য ও তার অনুসারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছি।

সংবাদ সম্মেলনে উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাজমুল হক নাজিম, যুগ্ম আহ্বায়ক দারুল ইসলাম চৌধুরী, পৌর বিএনপির আহ্বায়ক আবুল বাসার, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মুর্তুজা রহমান অষ্টিন, যুগ্ম আহ্বায়ক ও সাবেক পৌর মেয়র মাহমুদ আলম লিটন, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আনোয়ার হোসেন চৌধুরীসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com