টাঙ্গাইলের সখীপুরে মর্মান্তিক এক সড়ক দুর্ঘটনায় আজ বুধবার (০২ সেপ্টেম্বর) বেলা একটার দিকে নলুয়া- টাঙ্গাইল সড়কের নলুয়া বাজারের পশ্চিম পাশে ঘটনাস্থলেই নিহত হয়েছে একজন স্বাস্থ্য সহকারী। নিহত ওই ব্যক্তি উপজেলার যাদবপুর ইউনিয়নের বোয়ালি গ্রামের বাসিন্দা মোঃ মোশারফ হোসেনের ছেলে আওয়াল শফিক (৪০)।
পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, কর্মস্থল যাদবপুর থেকে ইপিআই এর কাজ শেষ করে বাড়ি ফেরার পথে নলুয়া বাজারের পশ্চিম পাশে কোন দ্রুতগতির যানবাহনের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেল দুর্ঘটনায় ঘটনাস্থলেই মৃত্যুবরণ করে আউয়াল শফিক। মাথায় আঘাত পেয়ে অতিরিক্ত রক্তক্ষরণ হয়েছে ও মাথার মগজ (মস্তিষ্ক) বের হয়ে রাস্তায় পড়েছিল। স্হানীয় বাসিন্দারা রাস্তায় পড়ে থাকতে দেখে এবং আমরা খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে মরদেহ উদ্ধার করে সখীপুর থানায় নিয়ে এসেছি। সম্ভবত কোন দ্রতগতির যানবাহন তাঁকে ধাক্কা দিয়ে দূর্ঘটনা ঘটিয়ে পালিয়ে গেছে।
এ বিষয়ে সখীপুর উপজেলা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মুরাদ হোসেন বলেন,
নিহত ওই ব্যক্তির মরদেহ থানায় নিয়ে আসা হয়েছে। আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।আইনী প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হবে।