1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে লালমনিরহাটে জামায়াতের গণমিছিল - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে অবশেষে মনপুরা-চরফ্যাশনের তিন শিক্ষা প্রতিষ্ঠান সরকারিকরন হচ্ছে রাজস্থলীতে ৫ কিলোমিটার মাটির রাস্তা বেহাল, ১০ গ্রামের মানুষের চরম দুর্ভোগ বাঁশখালীতে বন্যাদুর্গতদের টেকসই পুনর্বাসনে বাড়ি বাড়ি জেলা প্রশাসক: দ্রুত নতুন ঘর নির্মাণের আশ্বাস মাদক ও জুয়া মুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই: বিরলে হুইপ আখতারুজ্জামান মিয়া চকমিরপুরকে মাদকমুক্ত ও আদর্শ মডেল ইউনিয়ন করার প্রত্যয় চেয়ারম্যান প্রার্থী সোহেলের ফলজ বাগান ধ্বংসের ঘটনায় উদ্বেগ, চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা চাইল নাগরিক পরিষদ ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনুর অংশগ্রহণে পদ্মা আবাসিক এলাকায় গাছের চারা রোপণ গোপালগঞ্জে ইউনিয়ন চেয়ারম্যান এর নেতৃত্বে ১৬ জন আওয়ামী লীগ নেতার দলীয় পদ থেকে পদত্যাগ করে সংবাদ সম্মেলন আশুলিয়ায় বন্ধুদের সঙ্গে গোসল করতে গিয়ে সপ্তম শ্রেণির শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু উখিয়ার পালংখালীতে চলাচলের রাস্তা বন্ধ ও বসতবাড়ি দখলের অভিযোগ

গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে লালমনিরহাটে জামায়াতের গণমিছিল

reporter জুবাইর আহমেদ খান রোহান, লালমনিরহাট 
calendar প্রকাশিত: ১ আগস্ট, ২০২৬, ১:৩৩ অপরাহ্ণ

জুলাইয়ের খুনিদের ও মানবতাবিরোধী অপরাধীদের বিচার ত্বরান্বিত করা, শহীদ ওসমান বিন হাদীর হত্যাকারীদের বিচার, গণভোটের রায় বাস্তবায়ন এবং জুলাই সনদ কার্যকরের দাবিতে লালমনিরহাটে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১ আগস্ট) সকালে জেলা শহরের কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণ থেকে গণমিছিলটি শুরু হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মিশন মোড়ে এসে শেষ হয়। পরে মিশন মোড় গোল চত্বরে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন দলের নেতারা।
বাংলাদেশ জামায়াতে ইসলামী লালমনিরহাট জেলা শাখার আমির অ্যাডভোকেট আবু তাহেরের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন জেলা সেক্রেটারি অ্যাডভোকেট ফিরোজ হায়দার লাভলুসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতারা।

বক্তারা বলেন, জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা ও জনগণের গণভোটের রায় বাস্তবায়নের প্রশ্নে কোনো ধরনের আপস করা হবে না। তারা জুলাইয়ের খুনিদের ও মানবতাবিরোধী অপরাধীদের দ্রুত বিচার নিশ্চিত করার পাশাপাশি শহীদ ওসমান বিন হাদীর হত্যাকারীদের বিচারের দাবি জানান। একই সঙ্গে জুলাই সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়ন এবং প্রয়োজনীয় সাংবিধানিক সংস্কারের আহ্বান জানান তারা।

সমাবেশে আরও বলা হয়, জনগণের প্রত্যাশা অনুযায়ী রাষ্ট্র সংস্কার ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় সরকারকে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে।
এ সময় বাংলাদেশ জামায়াতে ইসলামী লালমনিরহাট জেলা শাখা এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com