1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
আশুলিয়ায় বন্ধুদের সঙ্গে গোসল করতে গিয়ে সপ্তম শ্রেণির শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
চকমিরপুরকে মাদকমুক্ত ও আদর্শ মডেল ইউনিয়ন করার প্রত্যয় চেয়ারম্যান প্রার্থী সোহেলের ফলজ বাগান ধ্বংসের ঘটনায় উদ্বেগ, চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা চাইল নাগরিক পরিষদ ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনুর অংশগ্রহণে পদ্মা আবাসিক এলাকায় গাছের চারা রোপণ গোপালগঞ্জে ইউনিয়ন চেয়ারম্যান এর নেতৃত্বে ১৬ জন আওয়ামী লীগ নেতার দলীয় পদ থেকে পদত্যাগ করে সংবাদ সম্মেলন আশুলিয়ায় বন্ধুদের সঙ্গে গোসল করতে গিয়ে সপ্তম শ্রেণির শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু উখিয়ার পালংখালীতে চলাচলের রাস্তা বন্ধ ও বসতবাড়ি দখলের অভিযোগ সবুজের বার্তা ছড়িয়ে লালমনিরহাটে ১০ দিনব্যাপী বৃক্ষমেলার উদ্বোধন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে কটুক্তি প্রতিবাদ সমাবেশ গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে লালমনিরহাটে জামায়াতের গণমিছিল ঐতিহ্যবাহী  লাউতা ইউনিয়নে তরুণদের আস্থার প্রতীক  চেয়ারম্যান পদে আলোচনায় সাদিক হোসনে এপলু 

আশুলিয়ায় বন্ধুদের সঙ্গে গোসল করতে গিয়ে সপ্তম শ্রেণির শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু

reporter মোঃ বশির উদ্দিন
calendar প্রকাশিত: ১ আগস্ট, ২০২৬, ২:২০ অপরাহ্ণ

ঢাকার আশুলিয়ার শিমুলিয়া ইউনিয়নের গাজিবাড়ী শামির টেক এলাকার ছোট ব্রিজসংলগ্ন পানিতে বন্ধুদের সঙ্গে গোসল করতে গিয়ে তাওহীদ (১৪) নামে এক সপ্তম শ্রেণির শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। প্রায় তিন ঘণ্টা চেষ্টার পর স্থানীয় যুবক ও জেলেদের সহায়তায় তার মরদেহ উদ্ধার করা হয়।
শনিবার (১ আগস্ট ২০২৬) সকাল আনুমানিক ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত তাওহীদ স্থানীয় বাসিন্দা নাসিরের ছেলে এবং একটি স্থানীয় বিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল।
স্থানীয় সূত্রে জানা যায়, বন্ধুদের সঙ্গে ফুটবল খেলার পর তাওহীদসহ কয়েকজন কিশোর ব্রিজসংলগ্ন পানিতে গোসল করতে নামে। একপর্যায়ে তাওহীদ পানির নিচে তলিয়ে যায়। তাকে খুঁজে না পেয়ে তার সঙ্গে থাকা বন্ধুরা চিৎকার শুরু করলে আশপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে এসে উদ্ধার অভিযান চালান।
প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, খবর পেয়ে রপ্তানি নবীনগর ফায়ার সার্ভিসে একাধিকবার ফোন করা হলেও সেখানে ডুবুরি দল না থাকায় তাৎক্ষণিক উদ্ধার অভিযান পরিচালনা সম্ভব হয়নি। পরে টঙ্গী থেকে ডুবুরি দল রওনা দেয়। তবে তারা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই স্থানীয় যুবক ও জেলেরা টানা প্রায় তিন ঘণ্টার চেষ্টায় পানির নিচ থেকে তাওহীদের মরদেহ উদ্ধার করেন।
ঘটনার পর এলাকাজুড়ে শোকের ছায়া নেমে আসে। স্বজনদের আহাজারিতে পরিবেশ ভারী হয়ে ওঠে। স্থানীয়রা জানান, সময়মতো ডুবুরি দল পৌঁছাতে পারলে উদ্ধার অভিযান আরও দ্রুত পরিচালনা করা সম্ভব হতো।
এ ঘটনায় এলাকাবাসী ঝুঁকিপূর্ণ জলাশয়ে গোসল ও সাঁতার কাটার বিষয়ে সবাইকে আরও সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com