1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
উখিয়ার পালংখালীতে চলাচলের রাস্তা বন্ধ ও বসতবাড়ি দখলের অভিযোগ - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
চকমিরপুরকে মাদকমুক্ত ও আদর্শ মডেল ইউনিয়ন করার প্রত্যয় চেয়ারম্যান প্রার্থী সোহেলের ফলজ বাগান ধ্বংসের ঘটনায় উদ্বেগ, চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা চাইল নাগরিক পরিষদ ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনুর অংশগ্রহণে পদ্মা আবাসিক এলাকায় গাছের চারা রোপণ গোপালগঞ্জে ইউনিয়ন চেয়ারম্যান এর নেতৃত্বে ১৬ জন আওয়ামী লীগ নেতার দলীয় পদ থেকে পদত্যাগ করে সংবাদ সম্মেলন আশুলিয়ায় বন্ধুদের সঙ্গে গোসল করতে গিয়ে সপ্তম শ্রেণির শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু উখিয়ার পালংখালীতে চলাচলের রাস্তা বন্ধ ও বসতবাড়ি দখলের অভিযোগ সবুজের বার্তা ছড়িয়ে লালমনিরহাটে ১০ দিনব্যাপী বৃক্ষমেলার উদ্বোধন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে কটুক্তি প্রতিবাদ সমাবেশ গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে লালমনিরহাটে জামায়াতের গণমিছিল ঐতিহ্যবাহী  লাউতা ইউনিয়নে তরুণদের আস্থার প্রতীক  চেয়ারম্যান পদে আলোচনায় সাদিক হোসনে এপলু 

উখিয়ার পালংখালীতে চলাচলের রাস্তা বন্ধ ও বসতবাড়ি দখলের অভিযোগ

– প্রাণনাশের হুমকির মুখে অসহায় পরিবার

reporter ‎মোঃ হারুন অর রশিদ , কক্সবাজার
calendar প্রকাশিত: ১ আগস্ট, ২০২৬, ১:৪২ অপরাহ্ণ

‎কক্সবাজারের উখিয়া উপজেলায় চলাচলের রাস্তা জোরপূর্বক বন্ধ, বসতবাড়ির জমি দখল এবং প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে স্থানীয় এক প্রভাবশালী চক্রের বিরুদ্ধে। গত ২৬ জুলাই (২০২৬) সকাল অনুমান ১০:০০ ঘটিকার সময় ৫নং পালংখালী ইউনিয়নের ৭নং ওয়ার্ডের পালংখালী এলাকায় এ ঘটনা ঘটে। ‎
‎এ বিষয়ে ভুক্তভোগী মোহাম্মদ ইসহাক (৪২) বাদী হয়ে উখিয়া থানায় ৩ জনের নাম উল্লেখ করে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

‎অভিযোগসূত্রে জানা যায়, পালংখালী এলাকার জনৈক আকতার চৌধুরী প্রদত্ত জমির ওপর নির্মিত একটি রাস্তা দিয়ে ভুক্তভোগী মোহাম্মদ ইসহাক ও তাঁর পরিবার দীর্ঘদিন ধরে চলাচল করে আসছেন। রাস্তাটি অতীতে সরকারি কর্মসংস্থান প্রকল্পের মাধ্যমে সংস্কারও করা হয়েছিল। তবে গত কিছুদিন ধরে প্রতিবেশী প্রতিপক্ষ জামাল উদ্দিন (২০),  গিয়াস কামাল (২৮) ও ছমিরা আকতার (৪৫)—আদালত ও স্থানীয় শালিস-দরবার অমান্য করে ওই বসতভিটা ও চলাচলের রাস্তা দখলের পাঁয়তারা চালিয়ে আসছিল।

‎গত ২৬ জুলাই সকালে বিবাদীরা লাঠি ও ধারালো অস্ত্র নিয়ে অনধিকার প্রবেশ করে চলাচলের রাস্তায় কংক্রিটের পিলারে টিনের বেড়া দিয়ে রাস্তাটি সম্পূর্ণ বন্ধ করে দেয়। ভুক্তভোগী ইসহাক বাধা দিতে গেলে তাঁকে ধারালো দা ও লাঠি নিয়ে ধাওয়া করা হয়। তিনি কোনোমতে দৌড়ে আত্মরক্ষা করেন।

‎চিৎকার শুনে স্থানীয় ও সাক্ষীরা (ইয়াছমিন আকতার, ছৈয়দ মোহাম্মদ, শাহজাহান ভুট্টু প্রমুখ) এগিয়ে এলে বিবাদীরা প্রকাশ্যে হুমকি দেয় যে, এ বিষয়ে বাড়াবাড়ি বা শালিস-বিচার করলে ভুক্তভোগী পরিবারকে হত্যা করা হবে। এমনকি বসতঘরে অবৈধ ইয়াবা ট্যাবলেটসহ নিষিদ্ধ মালামাল ঢুকিয়ে দিয়ে মিথ্যা মামলায় ফাঁসানোর মারাত্মক হুমকি দেওয়া হয় বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।

‎বর্তমানে রাস্তা বন্ধ থাকায় ভুক্তভোগী পরিবারটিকে অন্যের চাষী জমির ওপর দিয়ে অত্যন্ত কষ্টে চলাচল করতে হচ্ছে। স্থানীয়ভাবে শালিসের চেষ্টা করে ব্যর্থ হওয়ার পর নিরাপত্তা ও বিচার চেয়ে উখিয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ক্ষতিগ্রস্ত মোহাম্মদ ইসহাক।

‎এছাড়াও আজকে স্থানীয় গন্যমান্য ব্যাক্তিরা ঘঠনা স্থল পরিদর্শনে গেলে বিবাদীরা দেশীয় অস্ত্র ও দা নিয়ে প্রতিনিধিদের উপর মামলা চালায়।
‎পরে জায়গার মালিক আকতার বলেন, আমি এই রাস্তাটি চলাচলের জন্য বরাদ্দ দিয়েছি কিন্তু ছমিরা আকতার চলাচলের রাস্তাটি বন্ধ করার জন্য বিভিন্ন পায়তারা করছে।

‎বিষয়টি নিয়ে স্থানীয় প্রশাসনে উদ্বেগ দেখা দিয়েছে। এ বিষয়ে উখিয়া থানা পুলিশ জানিয়েছে, লিখিত অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটির নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে দ্রুত আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com