লালমনিরহাটে শুরু হয়েছে ১০ দিনব্যাপী বৃক্ষমেলা-২০২৬। শুক্রবার (৩১ জুলাই) বিকেলে জেলা প্রশাসনের আয়োজনে কালেক্টরেট মাঠে এ মেলার উদ্বোধন করেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু।জেলা প্রশাসক মুহা. রাশেদুল হক প্রধানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা পরিষদের প্রশাসক এ কে এম মমিনুল হক, পুলিশ সুপার মো. আসাদুজ্জামান, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ড. শাইখুল আরেফিন এবং লালমনিরহাট সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর আবু ইমাম রাশেদুন্নবী। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বিভাগীয় বন কর্মকর্তা নুরুল ইসলাম।
১০ দিনব্যাপী এ মেলায় ৩০টি স্টলে বিভিন্ন প্রজাতির বনজ, ফলদ ও ঔষধি গাছ প্রদর্শন করা হয়েছে। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত মেলাটি দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে।