1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
ফলজ বাগান ধ্বংসের ঘটনায় উদ্বেগ, চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা চাইল নাগরিক পরিষদ - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
চকমিরপুরকে মাদকমুক্ত ও আদর্শ মডেল ইউনিয়ন করার প্রত্যয় চেয়ারম্যান প্রার্থী সোহেলের ফলজ বাগান ধ্বংসের ঘটনায় উদ্বেগ, চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা চাইল নাগরিক পরিষদ ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনুর অংশগ্রহণে পদ্মা আবাসিক এলাকায় গাছের চারা রোপণ গোপালগঞ্জে ইউনিয়ন চেয়ারম্যান এর নেতৃত্বে ১৬ জন আওয়ামী লীগ নেতার দলীয় পদ থেকে পদত্যাগ করে সংবাদ সম্মেলন আশুলিয়ায় বন্ধুদের সঙ্গে গোসল করতে গিয়ে সপ্তম শ্রেণির শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু উখিয়ার পালংখালীতে চলাচলের রাস্তা বন্ধ ও বসতবাড়ি দখলের অভিযোগ সবুজের বার্তা ছড়িয়ে লালমনিরহাটে ১০ দিনব্যাপী বৃক্ষমেলার উদ্বোধন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে কটুক্তি প্রতিবাদ সমাবেশ গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে লালমনিরহাটে জামায়াতের গণমিছিল ঐতিহ্যবাহী  লাউতা ইউনিয়নে তরুণদের আস্থার প্রতীক  চেয়ারম্যান পদে আলোচনায় সাদিক হোসনে এপলু 

ফলজ বাগান ধ্বংসের ঘটনায় উদ্বেগ, চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা চাইল নাগরিক পরিষদ

reporter মোঃ কামরুল ইসলাম, রাঙ্গামাটি 
calendar প্রকাশিত: ১ আগস্ট, ২০২৬, ২:২৬ অপরাহ্ণ

রাঙ্গামাটি শহরের উপকণ্ঠে চাঁদার দাবিতে একটি ব্যক্তি মালিকানাধীন ফলজ বাগানের শত শত গাছ কেটে দেওয়ার ঘটনায় গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা জানিয়েছে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ (কেন্দ্রীয় কমিটি)। একই সঙ্গে এ ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে সংগঠনটি।শনিবার (১ আগস্ট) সংগঠনের কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, রাঙ্গামাটি শহরের উপকণ্ঠে প্রায় ১০ লাখ টাকা চাঁদা না দেওয়ায় ব্যক্তি মালিকানাধীন একটি পেঁপে বাগানের প্রায় ৮০০টি ফলজ গাছ কেটে দেওয়ার ঘটনা বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। বাগান মালিকের অভিযোগ অনুযায়ী, পাহাড়ের একটি আঞ্চলিক সংগঠনের সশস্ত্র সদস্যরা চাঁদা দাবি করে এবং তা না পেয়ে এ নাশকতামূলক কর্মকাণ্ড চালায়।বিজ্ঞপ্তিতে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ জানায়, পার্বত্য অঞ্চলে সাম্প্রতিক সময়ে চাঁদাবাজি, অপহরণ, চাঁদার দাবিতে হত্যাকাণ্ড এবং সাধারণ মানুষের ওপর সন্ত্রাসী কর্মকাণ্ড উদ্বেগজনক হারে বৃদ্ধি পেয়েছে। এসব ঘটনায় জনমনে চরম আতঙ্ক বিরাজ করছে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটছে।সংগঠনটির নেতারা বলেন, ব্যক্তি মালিকানাধীন একটি ফলজ বাগান ধ্বংসের মতো ঘটনা শুধু একজন ক্ষুদ্র উদ্যোক্তার আর্থিক ক্ষতিই নয়, বরং পার্বত্য অঞ্চলে বিনিয়োগ, কৃষি উৎপাদন এবং সাধারণ মানুষের নিরাপত্তাবোধের ওপরও নেতিবাচক প্রভাব ফেলবে। তাই এ ধরনের অপরাধ কোনোভাবেই বরদাশত করা উচিত নয়।প্রেস বিজ্ঞপ্তিতে প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে বলা হয়, অভিযোগের সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের দ্রুত আইনের আওতায় এনে কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে। একই সঙ্গে পার্বত্য চট্টগ্রামে চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ড দমনে আরও কার্যকর ও স্থায়ী পদক্ষেপ গ্রহণেরও দাবি জানানো হয়।
সংগঠনটি আশা প্রকাশ করে, জনগণের প্রত্যাশার প্রতিফলন ঘটিয়ে সরকার পার্বত্য চট্টগ্রামে বসবাসরত সব জাতিগোষ্ঠীর নিরাপত্তা নিশ্চিত করবে এবং সন্ত্রাস, চাঁদাবাজি ও সহিংসতার বিরুদ্ধে ধারাবাহিক অভিযান পরিচালনার মাধ্যমে সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ফিরিয়ে আনবে।উল্লেখ্য, এ বিষয়ে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান আব্দুল হামিদ রানা এবং মহাসচিব মোহাম্মদ সোলায়মান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে সংগঠনের পক্ষ থেকে এসব দাবি ও উদ্বেগ তুলে ধরা হয়েছে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com