1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
পটিয়ায় বন্যার্তদের পাশে এমপি এনাম, পানি নিষ্কাশনে বাধা দেওয়ায় কঠোর হুঁশিয়ারি - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
বিরলে গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক ও অগ্রাধিকার নির্ধারণ বিষয়ক কর্মশালা এমপির বিরুদ্ধে অপপ্রচার প্রতিবাদে,রামগঞ্জে ইছাপুর ইউনিয়ন বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ বিরলে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও সম্মাননা প্রদান ঘিওরের ঐতিহ্যবাহী তেরশ্রী ডিগ্রি কলেজে ভয়াবহ ভাঙন: হুমকির মুখে মূল ভবন, জরুরি সংস্কারের দাবি ‎বরগুনায় পাউবো’র জমি অবৈধ দখল করে মার্কেট নির্মাণের অভিযোগ পূর্ব চরহোগলা সঃপ্রাঃবিঃ মাঠের বেহাল দশা ময়মনসিংহে বিশ্ব জনসংখ্যা দিবস-২০২৬ উদযাপিত থালা-চামচ বাজিয়ে ইউএনও কার্যালয়ের সামনে শিক্ষকের অভিনব প্রতিবাদ ময়মনসিংহের অপরাধ দমনে আইনশৃঙ্খলা বাহিনীকে আরও চেষ্টা বাড়ানোর আহবান ডিসির দুপচাঁচিয়া ইসলামিয়া হাসপাতালের দ্বিতীয় ভবনের উদ্বোধন

পটিয়ায় বন্যার্তদের পাশে এমপি এনাম, পানি নিষ্কাশনে বাধা দেওয়ায় কঠোর হুঁশিয়ারি

reporter ইব্রাহীম চৌধুরী, (পটিয়া) চট্টগ্রাম
calendar প্রকাশিত: ১২ জুলাই, ২০২৬, ১:৩১ অপরাহ্ণ

চট্টগ্রামের পটিয়া উপজেলার ছনহরা ইউনিয়নের বন্যাকবলিত এলাকা পরিদর্শন করেছেন পটিয়া-১২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এনামুল হক এনাম। শনিবার (১১ জুলাই) বিকেলে তিনি ইউনিয়নের বিভিন্ন পানিবন্দি এলাকা ঘুরে ক্ষতিগ্রস্ত মানুষের খোঁজখবর নেন এবং বন্যাদুর্গত প্রায় দেড় শতাধিক পরিবারের মাঝে শুকনো খাবার বিতরণ করেন। পরিদর্শনকালে তিনি স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে তাদের দুর্ভোগের বিষয়ে খোঁজ নেন। এ সময় তিনি বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো সবার দায়িত্ব। সরকারের পাশাপাশি সমাজের সামর্থ্যবান ব্যক্তি ও বিভিন্ন সংগঠনকে মানবিক সহায়তা নিয়ে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। এমপি এনাম বলেন, বন্যার পানি দ্রুত নিষ্কাশনে কেউ বাধা সৃষ্টি করলে বা ভবিষ্যতে এমন কোনো প্রতিবন্ধকতা তৈরি করলে তাদের বিরুদ্ধে আইনানুগ কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তিনি সংশ্লিষ্টদের দ্রুত পানি নিষ্কাশনের কার্যকর উদ্যোগ নেওয়ার নির্দেশ দেন, যাতে সাধারণ মানুষের দুর্ভোগ কমে। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সদস্যসচিব খোরশেদ আলম, মইনুল আলম ছোটন, ছনহরা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি দিদারুল আলম শিকদার, বেলাল চৌধুরী, মঞ্জুরুল আলম মঞ্জু, আবু তাহের, মোহাম্মদ রফিক, মো. ইদ্রিস, রফিক মেম্বার, ফারুক, নাজিম উদ্দিন, ডা. শামসু, আমির আলমদার, এরশাদ, ওয়াসিম, আব্দুস সোবাহান, মোহাম্মদ নূর, রাসেল আলমদার, আফসার, মইন আলমদার, সোহেল শিকদার, রাকিব, আব্দুর রহিমসহ উপজেলা ও ইউনিয়ন বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। পরিদর্শন শেষে এমপি এনামুল হক এনাম বন্যাদুর্গত মানুষের পাশে থেকে প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com