1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
৩৪ বিজিবির মাদকবিরোধী অভিযানে জব্দ ১ লাখ বার্মিজ ইয়াবা - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
বন্যার্তদের সহায়তায় ৫ এমপিসহ সব সরকারি চাকরিজীবীদের বেতন প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে সাংবাদিকদের ওপর হামলা-মামলা ও হয়রানি প্রতিরোধে ঐক্যের বিকল্প নেই -গোলাম কিবরিয়া পলাশ টিআর কর্মসূচির আওতায় ৭১ লাখ টাকার চেক বিতরণ করল ময়মনসিংহ সিটি কর্পোরেশন বন্যার পানি নেমেছে, রয়ে গেছে ধ্বংসস্তূপ-ফারুয়া বাজারের ব্যবসায়ীদের চোখে এখন ক্ষতিপূরণের অপেক্ষা পীরগঞ্জে কৃষক হত্যা: দুই মাস পর গ্রেপ্তার আসামি ঘোড়াঘাটে ভূয়া ডিবির প্রতারণার ফাঁদে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা মনিরামপুরে পুলিশের বিশেষ অভিযানে পরিত্যক্ত ওয়ানশুটার উদ্ধার, ইয়াবা’সহ যুবক আটক মাদকবিরোধী লড়াইয়ে যুব সমাজ সবচেয়ে বড় শক্তি  কাচপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে লড়তে চান সমাজসেবক আল আমিন বন্দরটিলা মির্জা ম্যানসনের বিস্ফোরণের ঘটনায় রহস্য কাটেনি এখনো , তদন্তের অপেক্ষায় নগরবাসী

৩৪ বিজিবির মাদকবিরোধী অভিযানে জব্দ ১ লাখ বার্মিজ ইয়াবা

reporter এস. এম. লুৎফুর কবির, কক্সবাজার
calendar প্রকাশিত: ১২ জুলাই, ২০২৬, ১২:৩১ অপরাহ্ণ

কক্সবাজারের সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে আসামীবিহীন অবস্থায় ১ লাখ পিস বার্মিজ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে ৩৪ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
রোববার (১২ জুলাই) সকাল ৮টার দিকে কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি)-এর অধীন ঘুমধুম বিওপির একটি টহল দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এসব ইয়াবা উদ্ধার করে।
কক্সবাজার ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম, পিবিজিএম, পিএসসি বিষয়টি নিশ্চিত করেছেন।
বিজিবি জানায়, সীমান্ত পিলার-৩১ থেকে প্রায় এক কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে কাস্টম মোড় এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় মালিকবিহীন পরিত্যক্ত অবস্থায় থাকা ১,০০,০০০ পিস বার্মিজ ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
উদ্ধার হওয়া ইয়াবার বিষয়ে পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে বিজিবি।
অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম বলেন, “বিজিবি শুধু সীমান্ত পাহারাতেই নয়, মাদক ও চোরাচালান প্রতিরোধেও সমানভাবে প্রতিশ্রুতিবদ্ধ। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”
বিজিবি জানায়, কক্সবাজার রিজিয়নের রামু সেক্টরের অধীন কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) দীর্ঘদিন ধরে সীমান্ত সুরক্ষা, মাদক ও অন্যান্য অবৈধ কার্যক্রম দমনে ধারাবাহিকভাবে অভিযান পরিচালনা করে আসছে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com