1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
মনিরামপুরে পুলিশের বিশেষ অভিযানে পরিত্যক্ত ওয়ানশুটার উদ্ধার, ইয়াবা'সহ যুবক আটক - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
সাংবাদিকদের ওপর হামলা-মামলা ও হয়রানি প্রতিরোধে ঐক্যের বিকল্প নেই -গোলাম কিবরিয়া পলাশ টিআর কর্মসূচির আওতায় ৭১ লাখ টাকার চেক বিতরণ করল ময়মনসিংহ সিটি কর্পোরেশন বন্যার পানি নেমেছে, রয়ে গেছে ধ্বংসস্তূপ-ফারুয়া বাজারের ব্যবসায়ীদের চোখে এখন ক্ষতিপূরণের অপেক্ষা পীরগঞ্জে কৃষক হত্যা: দুই মাস পর গ্রেপ্তার আসামি ঘোড়াঘাটে ভূয়া ডিবির প্রতারণার ফাঁদে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা মনিরামপুরে পুলিশের বিশেষ অভিযানে পরিত্যক্ত ওয়ানশুটার উদ্ধার, ইয়াবা’সহ যুবক আটক মাদকবিরোধী লড়াইয়ে যুব সমাজ সবচেয়ে বড় শক্তি  কাচপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে লড়তে চান সমাজসেবক আল আমিন বন্দরটিলা মির্জা ম্যানসনের বিস্ফোরণের ঘটনায় রহস্য কাটেনি এখনো , তদন্তের অপেক্ষায় নগরবাসী মুলাদি ফেয়ার ক্লিনিক এর বিরুদ্ধে ভুল চিকিৎসার অভিযোগ তুলে রাকিব নামে ব্যবসায়ী

মনিরামপুরে পুলিশের বিশেষ অভিযানে পরিত্যক্ত ওয়ানশুটার উদ্ধার, ইয়াবা’সহ যুবক আটক

reporter ​মনিরামপুর উপজেলা প্রতিনিধি
calendar প্রকাশিত: ১৩ জুলাই, ২০২৬, ৩:৫৮ অপরাহ্ণ

​যশোরের মনিরামপুরে পুলিশের পৃথক অভিযানে একটি পরিত্যক্ত ওয়ানশুটার গান উদ্ধার এবং ইয়াবা’সহ হাফিজুর রহমান বাঙালী নামে এক যুবককে আটক করা হয়েছে।

শনিবার গভীর রাতে উপজেলার বালিয়াডাঙ্গা ও খেদাপাড়া এলাকায় এক বিশেষ অভিযান চালানো হয়। পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে  গত শনিবার রাত সাড়ে ১২টার দিকে মনিরামপুর থানার পুলিশের একটি দল বালিয়াডাঙ্গা গ্রামে অভিযান চালায়। এ সময় প্রবাসী আব্দুল মান্নানের বাড়ির বাইরের বাথরুমের পাশ থেকে পরিত্যক্ত অবস্থায় মরিচা ধরা একটি পুরাতন ওয়ানশুটার গান উদ্ধার করা হয়। তবে অভিযানের সময় কাউকে আটক করা সম্ভব হয়নি।

​অপরদিকে একই রাতে উপজেলার খেদাপাড়া এলাকায় পৃথক আরেকটি অভিযানে ইয়াবা’সহ হাফিজুর রহমান ওরফে বাঙালী নামে এক যুবককে আটক করেছে পুলিশ।
​মনিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু সাঈদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “অবৈধ” অস্ত্র উদ্ধার ও মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে এই কার্যক্রম পরিচালনা করা হয়েছে। উদ্ধারকৃত অস্ত্র এবং আটককৃত আসামির ঘটনায় থানায় পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে।”
​পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং অপরাধীদের আইনের আওতায় আনতে পুলিশ তৎপর রয়েছে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com