1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
টিআর কর্মসূচির আওতায় ৭১ লাখ টাকার চেক বিতরণ করল ময়মনসিংহ সিটি কর্পোরেশন - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
রাজশাহীতে আধুনিক কসাইখানা ও চিড়িয়াখানার আধুনিকায়নে অংশীজনের মতবিনিময় সভা রাজশাহীর পবায় নির্জন সড়কে মহিলাকে গলায় ছুরিকাঘাত, হাসপাতালে ভর্তি সেনাবাহিনীর বিনামূল্যের মেডিক্যালক্যাম্পে হাজারো অসহায় মানুষ পেলো চিকিৎসা সেবা-ঔষধ লামার ফাঁসিয়াখালী সড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত বিরল মহিলা কলেজের সাবেক দুই অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ দাবি আদায়ে অনির্দিষ্টকালের কর্মবিরতি, লালমনিরহাটে শাখা ডাকঘর কর্মচারীদের স্মারকলিপি প্রদান পানি কমে দীঘিনালায় ফিরছে স্বস্তি, ৫ দিন পর লংগদুর সাথে যান চলাচল শুরু মো. মঞ্জুর হোসেন ঈসার শয্যাপাশে বিএনপি নেতা আনোয়ারুজ্জামান আনোয়ার আন্তর্জাতিক মানবাধিকার সম্মেলনে সম্মাননা পেলেন মুহাম্মদ রুয়েল খান আশরাফুল তে ফরেস্ট্রি বিভাগে মাস্টার্স কোর্সের উদ্বোধন

টিআর কর্মসূচির আওতায় ৭১ লাখ টাকার চেক বিতরণ করল ময়মনসিংহ সিটি কর্পোরেশন

reporter আরিফ রব্বানী, ময়মনসিংহ
calendar প্রকাশিত: ১৩ জুলাই, ২০২৬, ৪:৩৮ অপরাহ্ণ

গ্রামীণ অবকাঠামো উন্নয়নের জন্য বাংলাদেশ সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ কর্মসূচি (টিআর) প্রকল্পের আওতায় ৭১ লাখ টাকার চেক বিতরণ করেছে ময়মনসিংহ সিটি কর্পোরেশন।

সোমবার (১৩ জুলাই) সকাল ১১টায় শহীদ শাহাবুদ্দিন মিলনায়তনে ২০২৫-২০২৬ অর্থবছরের গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ (টিআর) কর্মসূচির আওতায় প্রকল্প বাস্তবায়নের জন্য সিটি কর্পোরেশন এলাকার
৪২টি মসজিদ, ৫টি মন্দির, ১৪টি মাদ্রাসা, ২টি স্কুল, ১টি এতিমখানা এবং ২টি ক্লাবসহ ৬৬টি প্রতিষ্ঠানের উন্নয়ন কাজের জন্য বরাদ্দকৃত মোট ৭১ লাখ টাকার এই চেক বিতরণ করেন সিটি করপোরেশনের প্রশাসক রুকুনোজ্জামান রোকন।

চেক বিতরণ অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ রুকুনোজ্জামান রোকন বলেন, ধর্মীয়, শিক্ষাপ্রতিষ্ঠান ও সামাজিক প্রতিষ্ঠানগুলোর উন্নয়ন এবং জনকল্যাণমূলক কার্যক্রমকে আরও গতিশীল করতে সরকার বিভিন্ন উন্নয়ন কর্মসূচির আওতায় নিয়মিত সহায়তা প্রদান করে আসছে। বরাদ্দকৃত অর্থ যথাযথভাবে ব্যবহার করে নির্ধারিত প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে জনগণের কল্যাণ নিশ্চিত করার আহ্বান জানান তিনি।

চেক বিতরণ অনুষ্ঠানে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রতিনিধিসহ সিটি কর্পোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সংশ্লিষ্টরা মনে করছেন, বরাদ্ধকৃত এসব টিআর কর্মসূচির আওতায় উন্নয়নমূলক কাজগুলো বাস্তবায়িত হলে ময়মনসিংহ নগরী একটি উন্নত ও দৃশ্যমান নগরীতে পরিণত হবে। একই সাথে এ ধরনের উন্নয়ন কার্যক্রমের জন্য বরাদ্দের ধারা অব্যাহত থাকলে গ্রামীণ জনদুর্ভোগ অনেকাংশে কমবে এবং সরকারের প্রতি মানুষের আস্থা আরও বৃদ্ধি পাবে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com