1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
কাচপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে লড়তে চান সমাজসেবক আল আমিন - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
মির্জা ম্যানসনে বিস্ফোরণ: গ্যাস নাকি গাফিলতি সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ও মাদক প্রতিরোধে আলোচনা সভা ভারীবর্ষণ ও পাহাড় ধ্বসে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে সেনাবাহিনীর ত্রাণ বিতরণ নকল এপি নম্বর ও মেয়াদোত্তীর্ণ বালাইনাশক বিক্রি, ধুরইল বাজারে ব্যবসায়ীকে জরিমানা হবিগঞ্জ জেলা গোয়েন্দা শাখার বিশেষ অভিযান: ১০৫ বোতল অবৈধ মাদকদ্রব্য মদ উদ্ধারসহ ০১ জন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার এবং ব্যবহৃত পিকআপ গাড়িটি জব্দ ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের ১কোটি ২০ লাখ টাকার আর্থিক সহায়তা প্রদান বিআরটিএর ডিএনসির অভিযানে একজন গ্রেফতার পটিয়ায় নিজ গ্রামের বন্যার্তদের পাশে এগিয়ে এলো এক ঝাঁক তরুণ ও যুবক সুন্দরবনে ছোট জাহাঙ্গীর বাহিনীর প্রধানসহ ২৭ ডাকাতের আত্মসমর্পণ ভাঙ্গায় স্বামীর সঙ্গে ঝগড়ার পর গৃহবধূর রহস্যজনক মৃত্যু, পুলিশ আসতেই স্বামী পলাতক

কাচপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে লড়তে চান সমাজসেবক আল আমিন

reporter রেজাউল ইসলাম
calendar প্রকাশিত: ১৩ জুলাই, ২০২৬, ৩:৪৭ অপরাহ্ণ

নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার কাচপুর ইউনিয়ন পরিষদের আগামী সাধারণ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার আগ্রহ প্রকাশ করেছেন সমাজসেবক মো. আল আমিন। জনগণের দোয়া, সমর্থন ও সহযোগিতা পেলে তিনি নির্বাচনে অংশ নেবেন বলে গণমাধ্যমের নেয়া এক সাক্ষাৎকারে জানিয়েছেন।
মো. আল আমিন বলেন, তাদের পরিবার দীর্ঘদিন ধরে জনপ্রতিনিধি হিসেবে মানুষের সেবার সঙ্গে সম্পৃক্ত। তাঁর ভাষ্য অনুযায়ী, তাঁর দাদা মরহুম আফির উদ্দিন ও পিতা মৃত হাজী আব্দুল বারেকের সময় থেকে পরিবারটি জনসেবামূলক কর্মকাণ্ডে যুক্ত। এছাড়া তাঁর সহধর হাজী মো. শাহ আলম বর্তমানে কাচপুর ইউনিয়ন পরিষদের দীর্ঘদিন ধরে সদস্য থেকে প্যানেল চেয়ারম্যান এবং বর্তমানে কাচপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন।
তিনি বলেন, পারিবারিক ঐতিহ্যের ধারাবাহিকতায় তিনিও জনগণের সেবায় নিজেকে আত্মনিয়োগ করতে চান। জনগণের রায়ে নির্বাচিত হলে কাচপুর ইউনিয়নের সার্বিক উন্নয়ন, অবকাঠামো উন্নয়ন, মাদক নিয়ন্ত্রণ, বেকারত্ব হ্রাস, চুরি-ডাকাতি ও ছিনতাই প্রতিরোধ, সামাজিক অবক্ষয় রোধ এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে কাজ করবেন।
এছাড়া তিনি এলাকায় সরকারি উদ্যোগে হাসপাতাল ও ক্লিনিক প্রতিষ্ঠার প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে বলেন, সাধারণ মানুষের জন্য স্বাস্থ্যসেবা সহজলভ্য করতে কার্যকর উদ্যোগ গ্রহণ করা জরুরি।
মো. আল আমিন আরও বলেন, তিনি শাসক নয়, জনগণের সেবক হিসেবে কাজ করতে চান। দেশের উন্নয়ন ও স্বনির্ভর বাংলাদেশ গঠনের লক্ষ্যে বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের উন্নয়ন ভাবনা বাস্তবায়নে একজন সহযোদ্ধা হিসেবে ভূমিকা রাখতে আগ্রহী বলেও তিনি উল্লেখ করেন।
তিনি কাচপুর ইউনিয়নের সর্বস্তরের জনগণের দোয়া, মতামত ও সহযোগিতা কামনা করেন।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com