1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ও মাদক প্রতিরোধে আলোচনা সভা - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
সবুজের আড়ালে লুকিয়ে থাকা চা শ্রমিকদের অদম্য জীবনসংগ্রাম মুলাদী উপজেলা স্বেচ্ছাসেবক দল যুগ্ম আহবায়ক কাজী শাহাবুদ্দিন সাবু এর রোগ মুক্তি কামনায় দোয়া মোনাজাত জলঢাকায় জুলাই শহিদ দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত নলছিটিতে জমি লিখে না দেওয়ায় বৃদ্ধ বাবা-মাকে মারধর, ছেলে গ্রেফতার পেকুয়ায় থামছেই’না বাইক দূর্ঘটনা! অকালে ঝড়ে যুবকের প্রাণ লালমনিরহাটে সমবায় অফিসে এলাহী কাণ্ড, সরকারি কক্ষে পাতা বিছানা, হাজিরা খাতা নিয়ে লুকোচুরি ব্রহ্মপুত্রের ভাঙন: ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক কেউ খোঁজ নেয়নি, শফিউল আলম বাদশা আমাদের পাশে দাঁড়িয়েছেন: পটিয়ার ২,৫০০ বন্যার্ত পরিবারের কণ্ঠে কৃতজ্ঞতার কথা ঘোড়াঘাটে মৃত্তিকা মোহন্ত ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে ফটিকছড়িতে বন্যা কবলিত এলাকার এক হাজার পরিবারকে প্রত্যাশীর ত্রাণ সহায়তা প্রদান

সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ও মাদক প্রতিরোধে আলোচনা সভা

reporter নিজস্ব প্রতিবেদক
calendar প্রকাশিত: ১৪ জুলাই, ২০২৬, ৫:৫৬ অপরাহ্ণ

সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচারের বিস্তার রোধ ও মাদকদ্রব্যের ব্যবহার প্রতিরোধে সরকারি কর্মকর্তা, সুশীল সমাজ ও মিডিয়া কর্মীদের নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার দুপুর ১২ টায় গোপালপুর ইউনিয়ন পরিষদের সভাকক্ষে এ আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত নূর মৌসুমি।
গোপালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ সাইফুল ইসলাম খানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এ কে এম রায়হানুর রহমান, উপজেলা মৎস্য অফিসার তরুন বসু, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুর জামান খসরু, উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারী এস এম হাফিজুর রহমান,জনতা ব্যাংক ফেডারেশন এর উপদেষ্টা বিএনপি নেতা খান আজিজুর রহমান, কনজুমারস এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) আলফাডাঙ্গা উপজেলা শাখা সভাপতি ও আলফাডাঙ্গা প্রেসক্লাবের সাবেক সভাপতি সেকেন্দার শেখ, উপজেলা সুশাসনের জন্য নাগরিক (সুজন) এর সভাপতি ও উপজেলা কনজুমারস এ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ (ক্যাব) এর সাধারণ সম্পাদক মোহম্মদ আবুল বাশার, আলফাডাঙ্গা প্রেসক্লাবের সাবেক সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা খান আসাদুজ্জামান টুনু, আলফাডাঙ্গা থানার এস আই সমির কুমার হোড়, কামারগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজিজুর রহমান প্রমূখ। এসময় উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের সদস্য, এলাকার গন্যমান্য ও সাংবাদিকগণ।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com