1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
ডিএনসির অভিযানে একজন গ্রেফতার - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
ভারীবর্ষণ ও পাহাড় ধ্বসে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে সেনাবাহিনীর ত্রাণ বিতরণ নকল এপি নম্বর ও মেয়াদোত্তীর্ণ বালাইনাশক বিক্রি, ধুরইল বাজারে ব্যবসায়ীকে জরিমানা হবিগঞ্জ জেলা গোয়েন্দা শাখার বিশেষ অভিযান: ১০৫ বোতল অবৈধ মাদকদ্রব্য মদ উদ্ধারসহ ০১ জন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার এবং ব্যবহৃত পিকআপ গাড়িটি জব্দ ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের ১কোটি ২০ লাখ টাকার আর্থিক সহায়তা প্রদান বিআরটিএর ডিএনসির অভিযানে একজন গ্রেফতার পটিয়ায় নিজ গ্রামের বন্যার্তদের পাশে এগিয়ে এলো এক ঝাঁক তরুণ ও যুবক সুন্দরবনে ছোট জাহাঙ্গীর বাহিনীর প্রধানসহ ২৭ ডাকাতের আত্মসমর্পণ ভাঙ্গায় স্বামীর সঙ্গে ঝগড়ার পর গৃহবধূর রহস্যজনক মৃত্যু, পুলিশ আসতেই স্বামী পলাতক চট্টগ্রামে এইচএসসি পরীক্ষার্থীদের সড়ক অবরোধ: তিন দফা দাবি নিয়ে আন্দোলন বাঞ্ছারামপুরে পুলিশের অভিযানে অর্ধকোটি টাকার বিদেশি মদ জব্দ, পাজেরোসহ আটক ১

ডিএনসির অভিযানে একজন গ্রেফতার

reporter নিজস্ব প্রতিবেদক
calendar প্রকাশিত: ১৪ জুলাই, ২০২৬, ৪:২২ অপরাহ্ণ

বগুড়ার শাজাহানপুরে হেরোইন সেবনের দায়ে এক ব্যক্তিকে গ্রেফতার করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ২০ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। মঙ্গলবার (১৪ জুলাই) দুপুর দেড়টার দিকে বগুড়া জেলার শাজাহানপুর উপজেলার পণ্ডিতপাড়া এলাকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) বগুড়ার ‘ক’ সার্কেলের একটি আভিযানিক দল এ অভিযান পরিচালনা করে।

ডিএনসি সূত্রে জানা যায়, শাজাহানপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাতুল ফেরদৌস ঊর্মির নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের অভিযানে হেরোইন সেবনের অপরাধে মো. আল আমিন (৩৩) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। তিনি শাজাহানপুর উপজেলার বামুনিয়া মণ্ডলপাড়া এলাকার আব্দুল মতিনের ছেলে।

অভিযানকালে তার কাছ থেকে হেরোইন সেবনের আলামত ও মাদক সেবনের বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত তাকে ২০ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) বগুড়ার উপপরিচালক জিললুর রহমান বলেন, “মাদকের বিরুদ্ধে সরকারের ঘোষিত ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে ডিএনসি বগুড়া নিরলসভাবে কাজ করে যাচ্ছে। মাদক সেবন, বহন ও কারবার—যে কোনো ধরনের মাদকসংক্রান্ত অপরাধের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। একটি মাদকমুক্ত, নিরাপদ ও সুস্থ সমাজ গঠনে সকলের সহযোগিতা প্রয়োজন।”

তিনি আরও বলেন, তরুণ সমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে আইন প্রয়োগের পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধিতেও ডিএনসি সমান গুরুত্ব দিয়ে কাজ করছে। কোনো ব্যক্তি বা চক্রের বিরুদ্ধে মাদকসংক্রান্ত তথ্য থাকলে তাৎক্ষণিকভাবে ডিএনসিকে জানাতে তিনি সবার প্রতি আহ্বান জানান।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com