1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
লামায় পাহাড়ধসে শিশুসহ একই পরিবারের ৫ জনের মর্মান্তিক মৃত্যু - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
বোয়ালমারীতে ব্যবসায়িক লেনদেন নিয়ে পাল্টা সংবাদ সম্মেলন দীঘিনালায় বন্যাদুর্গত আশ্রয়কেন্দ্রে ৭৫১ মানুষের মাঝে সেনাবাহিনীর দুপুরের খাবার বিতরণ বর্ষা ক্লাইমেট অ্যাকশন’ প্রতিপাদ্যে পটুয়াখালীতে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে নরুন্দিতে বিএনপি’র বৃক্ষরোপণ কর্মসূচি  ধামরাইয়ে শ্রী শ্রী যশোমাধবের রথযাত্রা ও রথমেলা উপলক্ষে বিশেষ আইনশৃঙ্খলা সভা বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে না.গঞ্জে র‍্যালি, বৃক্ষ বিতরণ ও আলোচনা সভা উল্লাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করলেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রাঙামাটিতে দুর্যোগকবলিত মানুষের পাশে সাবেক পার্বত্যমন্ত্রী দীপেন দেওয়ান এক মাস মাদক-জুয়া মামলার আসামিদের আইনি সহায়তা দেবেন না লালমনিরহাটের আইনজীবীরা

লামায় পাহাড়ধসে শিশুসহ একই পরিবারের ৫ জনের মর্মান্তিক মৃত্যু

reporter ওমর ফারুক, চট্টগ্রাম 
calendar প্রকাশিত: ৯ জুলাই, ২০২৬, ২:০২ অপরাহ্ণ

বান্দরবানের লামা উপজেলায় টানা ভারী বর্ষণের ফলে ভয়াবহ পাহাড়ধসে শিশুসহ একই পরিবারের পাঁচজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৯ জুলাই) ভোর আনুমানিক ৪টার দিকে উপজেলার আজিজনগর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মিশনপাড়া (পাগলির জিরি) এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানায়, রাতভর টানা বৃষ্টির পর হঠাৎ পাশের পাহাড়ের একটি বড় অংশ ধসে একটি বসতঘরের ওপর এসে পড়ে। এ সময় পরিবারের সদস্যরা ঘুমিয়ে ছিলেন। আকস্মিক পাহাড়ধসে পুরো ঘর মাটিচাপা পড়ে যায়। এতে ঘটনাস্থলেই শিশুসহ একই পরিবারের পাঁচজনের মৃত্যু হয়।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় উদ্ধার অভিযান শুরু করেন। কয়েক ঘণ্টার চেষ্টার পর ধ্বংসস্তূপের নিচ থেকে নিহতদের মরদেহ উদ্ধার করা হয়।
এ হৃদয়বিদারক ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহতদের স্বজনদের আহাজারিতে এলাকার পরিবেশ ভারী হয়ে ওঠে। টানা বর্ষণের কারণে পাহাড়ধসের আশঙ্কায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।
স্থানীয় প্রশাসন পাহাড়ধসপ্রবণ এলাকায় বসবাসকারী মানুষকে নিরাপদ স্থানে সরে যাওয়ার এবং প্রয়োজন ছাড়া ঝুঁকিপূর্ণ এলাকায় অবস্থান না করার আহ্বান জানিয়েছে। প্রশাসনের পক্ষ থেকে নিহতদের পরিচয় নিশ্চিতকরণ এবং ক্ষয়ক্ষতির বিস্তারিত তথ্য সংগ্রহের কাজ চলমান রয়েছে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com