1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
সড়কের পাশে বসে পাটের আঁশ ছাড়াতে গিয়ে প্রাণ গেল বৃদ্ধার - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :

সড়কের পাশে বসে পাটের আঁশ ছাড়াতে গিয়ে প্রাণ গেল বৃদ্ধার

reporter ‎মো: বশির আহমেদ
calendar প্রকাশিত: ৩ আগস্ট, ২০২৬, ২:৩৫ অপরাহ্ণ

মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় প্রাইভেটকারের ধাক্কায় বাহেরজান (৬৫) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। রোববার (২ আগস্ট) দুপুরে উপজেলার সায়েস্তা ইউনিয়নের পূর্ব বান্দাইল গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

‎নিহত বাহেরজান পূর্ব বান্দাইল গ্রামের মৃত জলিল মোল্লার স্ত্রী।

‎স্থানীয়দের ভাষ্য, উপজেলার সায়েস্তা ইউনিয়নের পূর্ব বান্দাইল  গ্রামের জিন্নত বাড়ির সামনে সড়কের পাশে বসে পাটের আঁশ ছাড়াচ্ছিলেন  বাহেরজান। এ সময় দ্রুতগতিতে আসা একটি প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে তার উপর ওঠে যায়। দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত তাকে গাড়ির নিচ থেকে উদ্ধার করে গুরুতর আহত অবস্থায় ঢাকা জেলার নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর তাকে মৃত ঘোষণা করেন।

‎নবাবগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল করিম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, হাসপাতাল থেকে মরদেহ উদ্ধার করা হয়। পরে নিহতের বাড়ি মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় হওয়ায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ সংশ্লিষ্ট থানার কাছে হস্তান্তর করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com