1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
শিক্ষকদের বদলি শুরু, তুহিনের নির্দেশে - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
সড়কের পাশে বসে পাটের আঁশ ছাড়াতে গিয়ে প্রাণ গেল বৃদ্ধার রোহিঙ্গাদের জন্য আরও ২৫.২৫ মিলিয়ন অস্ট্রেলিয়ান ডলার সহায়তা পাচ্ছে বাংলাদেশ ডেমরায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান রাজশাহী সীমান্তে বিজিবি’র অভিযানে বিপুল পরিমান ভারতীয় ট্যাপেনট্রাডল ট্যাবলেট জব্দ ‎রোগবালাই কম থাকায় আখের বাম্পার ফলন, কৃষকের মুখে হাসি ফুলবাড়ী বড়গ্রাম বিওপি (২৯ বিজিবি) কর্তৃক মাদকদ্রব্য জব্দ শিক্ষকদের বদলি শুরু, তুহিনের নির্দেশে বইপড়ার অভ্যাস গড়ে তুলতে চট্টগ্রাম মডেল স্কুলের ব্যতিক্রমী উদ্যোগ বিরলে বজ্রপাতে ০১ জনের মৃত্যু মাদ্রাসার নামে দানকৃত জমি দখলের চেষ্টার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা মাদ্রাসা কর্তৃপক্ষের

শিক্ষকদের বদলি শুরু, তুহিনের নির্দেশে

reporter আশীষ বিশ্বাস
calendar প্রকাশিত: ৩ আগস্ট, ২০২৬, ১:৩৪ অপরাহ্ণ

বেসরকারি স্কুল-কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষকদের বদলি কার্যক্রম প্রথমবারের মতো শুরু করেছে শিক্ষা মন্ত্রণালয়। প্রথমবারের মতো এ সুযোগ পেয়েছেন আলোচিত শিক্ষক খাইরুল ইসলাম। তাকে কুমিল্লা থেকে চাঁদপুরে বদলি করা হয়েছে।

জানা যায়, ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (অ্যাব)-এর আহ্বায়ক ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম চৌধুরী তুহিনের নির্দেশে, রবিবার (০২ আগস্ট) শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা বিভাগ থেকে খাইরুল ইসলামকে বদলি করে আদেশ জারি করা হয়েছে। এতে স্বাক্ষর করেছেন মাদ্রাসা বিভাগের উপসচিব মো: রাহাত মান্নান।

আদেশের তথ্য বলছে, খাইরুল ইসলাম কুমিল্লার চৌদ্দগ্রামের গোপালনগর মহিলা আলিম মাদ্রাসায় কর্মরত ছিলেন। তাকে চাঁদপুরের কচুয়া উপজেলার নিশ্চিন্তপুর ডি এস আলিয়া মাদ্রাসায় বদলি করা হয়েছে। এমপিওভুক্ত শিক্ষক বদলি নীতিমালা ২০২৬ এর বিধি ৩.১৯ অনুযায়ী তাকে বদলি করা হয়েছে।

চলতি বছরের এপ্রিলে কুমিল্লায় বিদ্যালয়ে কথা কাটাকাটির জেরে শিক্ষক খাইরুল ইসলামকে কক্ষের দরজা–জানালা বন্ধ করে মারধরের অভিযোগ ওঠে একই মাদ্রাসার আরেক শিক্ষক জাহাঙ্গীরের বিরুদ্ধে। পরে শিক্ষার্থীদের সামনে ওই তরুণ শিক্ষকের শার্টের কলার ধরে টানাহেঁচড়া করা হয়। এ ঘটনার একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়লে ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। অবশেষে সেই মাদ্রাসা থেকে বদলির সুযোগ পেলেন খাইরুল ইসলাম। পরে নির্যাতিত নীলফামারীর ডিমলার সন্তান শিক্ষক খাইরুল ইসলামের পাশে দাঁড়ান মানবতার প্রতীক হয়ে নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনের বিএনপির সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (অ্যাব)-এর আহ্বায়ক জননেতা ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম চৌধুরী তুহিন।

এ বিষয়ে জানতে চাইলে খাইরুল ইসলাম বলেন, ‘আল্লাহর কাছে শুকরিয়া, ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (অ্যাব)-এর আহ্বায়ক প্রিয় নেতা ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম চৌধুরী তুহিন আমার পাশে থেকে শিক্ষামন্ত্রী ড. মিলন স্যার আমাকে চাঁদপুরে শিক্ষকতার করার কথা বলেছেন। অবশেষে আমাকে চাঁদপুরেই বদলি করা হয়েছে। বিষয়টি নিয়ে আমি অনেক আনন্দিত।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com