1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
  4. mstkfofa@gmail.com : Nx fhqt8p : Nx fhqt8p
  5. wpsvc_fkmdmu@gmail.com : wpsvc_fkmdmu :
  6. xtw18387+1aaa@outlook.com : xtw183871aaa :
উখিয়ায় অস্ত্র ও গুলিসহ আরসা সদস্য গ্রেফতার! - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
“১২ বছর পূর্তিতে ইমাদ পরিবহনের জমকালো আয়োজন, লটারি ড্রয়ে মোটরসাইকেল-ফ্রিজসহ ৫২ পুরস্কার” দিনাজপুরের বিরল সীমান্তে এলাকায় যৌন উত্তেজক সিরাপ উদ্ধার নগরকান্দায় বাড়িতে হামলার পর মারধর ও ছিনতাইয়ের অভিযোগ মুলাদীতে গাছুয়া আব্দুল কাদের মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন দেওয়ান মামুন টেক্সটাইল সিরিজ অফ এক্সিবিশনস সেমিনার: টেক্সটাইল শিল্পের স্থাপত্যে নকশার পাশাপাশি শ্রমিকের নিরাপত্তা ও স্বাচ্ছন্দ্যকে গুরুত্ব দেওয়ার আহ্বান স্থপতিদের রাজবাড়ীতে র‌্যাবের যৌথ অভিযান: যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক মাদক কারবারি সজীব গ্রেফতার কার্যক্রম নিষিদ্ধ দল আ: লীগের ডিএসসিসি ৪৮ নং ওয়ার্ডে মাদক ব্যবসায়ী জাহিদ হোসেন জুয়েলকে কমিটিতে রাখার প্রস্তাব উখিয়ায় অস্ত্র ও গুলিসহ আরসা সদস্য গ্রেফতার! আউশ ধান হারিয়ে যাওয়ার পথে: হালুয়াঘাটে বিলুপ্তির মুখে সনাতন কৃষি ঐতিহ্য দুর্গাপুরে বিএনপি’র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠান নিয়ে মিথ্যা ও বিভ্রান্তিকর সংবাদ প্রকাশের প্রতিবাদে- সংবাদ সম্মেলন

উখিয়ায় অস্ত্র ও গুলিসহ আরসা সদস্য গ্রেফতার!

reporter ‎মোঃ হারুন অর রশিদ - উখিয়া (কক্সবাজার)
calendar প্রকাশিত: ৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩৮ অপরাহ্ণ

‎কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও তাজা গুলিসহ মিয়ানমারের সশস্ত্র সন্ত্রাসী সংগঠন আরসার এক সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১৫)। ‎
‎শনিবার (০৫ সেপ্টেম্বর) রাত আনুমানিক ১২:২০ ঘটিকায় উখিয়া থানাধীন ১১ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের মরাগাছতলা এলাকার মাল্টিপারপাস কমিউনিটি এন্ড সার্ভিস সেন্টারের সামনে চেকপোস্ট বসিয়ে তাকে আটক করা হয়।‎
‎গ্রেফতারকৃত সন্ত্রাসীর নাম মোহাম্মদ জহির (১৯)। সে উখিয়ার ময়নারঘোনা ১২ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের (ব্লক-০২) বাসিন্দা রশিদ আহম্মদের ছেলে।

‎র‌্যাব-১৫ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সিপিসি-২ (হোয়াইক্যং ক্যাম্প)-এর একটি আভিযানিক দল মরাগাছতলা সাকিনস্থ ইট সলিং রাস্তার ওপর বিশেষ চেকপোস্ট স্থাপন করে তল্লাশি চালায়। এ সময় জহিরের গতিবিধি সন্দেহজনক মনে হলে তাকে আটক করা হয়। পরে স্থানীয় সাক্ষীদের উপস্থিতিতে তার দেহ তল্লাশি করে ১টি বিদেশি পিস্তল, ১টি ম্যাগাজিন ও ৪ রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়।

‎প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত জহির স্বীকার করেছে যে, সে মিয়ানমারের সশস্ত্র সংগঠন আরসার একজন সক্রিয় সদস্য। সে দীর্ঘদিন ধরে ক্যাম্পের ভেতরে অবৈধ অস্ত্র বহন ও বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে আসছিল।

‎র‌্যাব-১৫-এর সহকারী পরিচালক (ল’ অ্যান্ড মিডিয়া) সহকারী পুলিশ সুপার আ. ম. ফারুক জানান, আটক আসামির বিরুদ্ধে অবৈধ অস্ত্র বহনের অপরাধে ১৮৭৮ সালের অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে এবং উদ্ধারকৃত আলামতসহ তাকে উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com