1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
  4. mstkfofa@gmail.com : Nx fhqt8p : Nx fhqt8p
  5. wpsvc_fkmdmu@gmail.com : wpsvc_fkmdmu :
  6. xtw18387+1aaa@outlook.com : xtw183871aaa :
“১২ বছর পূর্তিতে ইমাদ পরিবহনের জমকালো আয়োজন, লটারি ড্রয়ে মোটরসাইকেল-ফ্রিজসহ ৫২ পুরস্কার” - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
মানবকণ্ঠের ব্যুরো অফিস উদ্বোধন বিশ্ববিদ্যালয় এর জীবন সেনাবাহিনীর উদ্যোগে গর্ভবতী নারী ও শিশুদের স্বাস্থ্য বিষয়ক দুই সপ্তাহব্যাপী প্রশিক্ষণের উদ্বোধন মানবতার অনন্য দৃস্টান্ত, অসুস্থ শরীরে ক্যানুলা নিয়ে রাত জেগে রোগীর সেবায় ভোলা ২৫০ শয্যা হাসপাতালের দুই চিকিৎসক। ভাঙ্গায় যুবকের মরদেহ উদ্ধার, আত্মহত্যার অভিযোগ দেবহাটায় সুশীলন ও ওয়ার্ল্ড ভিশনের আয়োজনে শিশুশ্রম প্রোগ্রেস শেয়ারিং মিটিং বিজিবি’র উদ্যোগে সীমান্তে জনসাধারণের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির লক্ষ্যে “ইলেকট্রিক্যাল এন্ড হাউজ ওয়্যারিং প্রশিক্ষণ” তানোরে ইউএনও নাঈমা খানের সাথে ‘দৈনিক আমাদের জন্মভূমি’ পরিবারের সৌজন্য সাক্ষাৎ রাঙামাটিতে সাইবার সেলের প্রচেষ্টায় উদ্ধার ৬১ হারানো মোবাইল পালেরচর মাছের বাজার পদ্মার ইলিশ নামে প্রতারণা অভিযোগ উঠেছে

“১২ বছর পূর্তিতে ইমাদ পরিবহনের জমকালো আয়োজন, লটারি ড্রয়ে মোটরসাইকেল-ফ্রিজসহ ৫২ পুরস্কার”

reporter তানভীর হাসান সৈকত
calendar প্রকাশিত: ৫ সেপ্টেম্বর, ২০২৬, ১:৩২ অপরাহ্ণ

গোপালগঞ্জে দূরপাল্লার জনপ্রিয় বাস সার্ভিস ইমাদ পরিবহন (প্রাঃ) লিঃ-এর ১২ বছর পূর্তি উপলক্ষে জাঁকজমকপূর্ণ লটারি ড্র ও সম্মাননা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে নিয়মিত ভ্রমণকারী যাত্রীদের সম্মাননা দেওয়ার পাশাপাশি লটারির মাধ্যমে মোট ৫২টি পুরস্কার বিতরণ করা হয়। এর মধ্যে ছিল মোটরসাইকেল, ফ্রিজসহ বিভিন্ন আকর্ষণীয় পুরস্কার।
শনিবার (৫ সেপ্টেম্বর) সকাল ১০টায় গোপালগঞ্জ পৌর মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ইমাদ পরিবহনের ১২ বছর পূর্তি উপলক্ষে গত ১৬ জুলাই থেকে ৩১ আগস্ট ২০২৬ পর্যন্ত পরিবহনে ভ্রমণকারী যাত্রীদের টিকিটের অংশ নিয়ে লটারি ড্র অনুষ্ঠিত হয়। পরে লটারিতে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। পাশাপাশি নিয়মিত সর্বোচ্চ ভ্রমণকারী কয়েকজন যাত্রীকে দেওয়া হয় বিশেষ সম্মাননা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইমাদ পরিবহন (প্রাঃ) লিঃ-এর চেয়ারম্যান দরিব হোসেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বাস মালিক সমিতির সভাপতি মো. শওকত হোসেন, সাধারণ সম্পাদক মো. মওদুদ হোসেন রেন্টু, হাইওয়ে থানা ভাটিয়াপাড়ার পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মো. রোকনুজ্জামান, জেলা মোটর শ্রমিক ইউনিয়নের আহ্বায়ক মো. গঞ্জের আলী মোল্লা ও সদস্য সচিব এস এম মাহমুদ।
এছাড়া ইমাদ পরিবহনের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক শেখ সাব্বির আহমেদ, ওয়ার্কিং চেয়ারম্যান মো. আজম আলী খান, পরিচালক মো. সাইদ শেখসহ কোম্পানির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা ইমাদ পরিবহনের দীর্ঘ ১২ বছরের যাত্রীসেবার বিভিন্ন দিক তুলে ধরে প্রতিষ্ঠানের সাফল্যের প্রশংসা করেন। একই সঙ্গে ভবিষ্যতে যাত্রীদের আরও নিরাপদ, মানসম্মত ও উন্নত সেবা দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।
অনুষ্ঠানের শেষপর্বে লটারি ড্র অনুষ্ঠিত হয়। লটারিতে বিজয়ী যাত্রীদের মধ্যে মোটরসাইকেল, ফ্রিজসহ ৫২টি পুরস্কার বিতরণ করেন ইমাদ পরিবহনের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক শেখ সাব্বির আহমেদ।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com