1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
  4. mstkfofa@gmail.com : Nx fhqt8p : Nx fhqt8p
  5. wpsvc_fkmdmu@gmail.com : wpsvc_fkmdmu :
  6. xtw18387+1aaa@outlook.com : xtw183871aaa :
নগরকান্দায় বাড়িতে হামলার পর মারধর ও ছিনতাইয়ের অভিযোগ - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
১৮ কোটি মানুষের ভূমিসেবা,জনবল বাড়ানোর তাগিদ নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের গ্রামবাংলার ঐতিহ্যবাহী হাডুডু বিলুপ্তির পথে মসজিদের জমি দখল ও মাটি বিক্রির অভিযোগ আগৈলঝাড়ায় শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা সাতক্ষীরায় দেশী-বিদেশী ঔষধের সম্ভার নিয়ে আহমেদ মেডিকেল হল’র আনুষ্ঠানিক উদ্বোধন “১২ বছর পূর্তিতে ইমাদ পরিবহনের জমকালো আয়োজন, লটারি ড্রয়ে মোটরসাইকেল-ফ্রিজসহ ৫২ পুরস্কার” দিনাজপুরের বিরল সীমান্তে এলাকায় যৌন উত্তেজক সিরাপ উদ্ধার নগরকান্দায় বাড়িতে হামলার পর মারধর ও ছিনতাইয়ের অভিযোগ মুলাদীতে গাছুয়া আব্দুল কাদের মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন দেওয়ান মামুন টেক্সটাইল সিরিজ অফ এক্সিবিশনস সেমিনার: টেক্সটাইল শিল্পের স্থাপত্যে নকশার পাশাপাশি শ্রমিকের নিরাপত্তা ও স্বাচ্ছন্দ্যকে গুরুত্ব দেওয়ার আহ্বান স্থপতিদের

নগরকান্দায় বাড়িতে হামলার পর মারধর ও ছিনতাইয়ের অভিযোগ

reporter শেখ হাচান, ফরিদপুর 
calendar প্রকাশিত: ৫ সেপ্টেম্বর, ২০২৬, ১:২৫ অপরাহ্ণ

ফরিদপুরের নগরকান্দায় বাড়িতে হামলার ঘটনার পর থানায় যাওয়ার পথে মারধর, মোবাইল ফোন ও টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। গতকাল রাত আনুমানিক ১১টা ৪০ মিনিটের দিকে নগরকান্দা একাডেমি মাঠের পেছনে এ ঘটনা ঘটে বলে অভিযোগ করেছেন মো. পলাশ শিকদার। এ ঘটনায় জাহিদুল ইসলাম মাতুব্বরসহ কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ করেছেন তিনি।

পলাশ শিকদারের ভাষ্য, এর আগে সন্ধ্যা ৭টা থেকে রাত ৮টার মধ্যে উপজেলার তালমা এলাকায় তাঁদের বাড়িতে হামলার ঘটনা ঘটে। বিষয়টি জানাতে তাঁরা নগরকান্দা থানায় যান। তাঁদের সঙ্গে থাকা দুই-তিনজন অসুস্থ হয়ে পড়ায় তাঁদের হাসপাতালে নেওয়ার জন্য থানার কাছ থেকে রওনা হন পলাশ।

পলাশের অভিযোগ, হাসপাতালে যাওয়ার পথে নগরকান্দা একাডেমি মাঠের পেছনে জাহিদুল ইসলাম মাতুব্বরসহ প্রায় ১৫ থেকে ২০ জন তাঁদের পথরোধ করে হামলা চালান। এ সময় তাঁকে মারধর করা হয় এবং তাঁর সঙ্গে থাকা মোবাইল ফোন ও টাকা নিয়ে নেওয়া হয় বলে দাবি করেন তিনি। একপর্যায়ে তিনি অসুস্থ হয়ে অচেতন হয়ে পড়েন বলে জানান পলাশ।

পরে স্থানীয় লোকজন পলাশ ও তাঁর সঙ্গে থাকা অন্যদের উদ্ধার করে নগরকান্দা হাসপাতালে ভর্তি করেন বলে তিনি জানান।

পলাশ আরও বলেন, ঘটনার সময় ঘটনাস্থলে একজন সাংবাদিক উপস্থিত ছিলেন এবং তিনি ঘটনার ভিডিও ধারণ করেন। পরে ওই ভিডিও থানায় জমা দেওয়া হয়েছে বলেও দাবি করেন তিনি।

অভিযোগের বিষয়ে জাহিদুল ইসলাম মাতুব্বরের সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ না করায় তাঁর বক্তব্য জানা সম্ভব হয়নি। জাহিদুল ইসলাম মাতুব্বর ফরিদপুর জেলা যুবদলের মৎস্যবিষয়ক সম্পাদক বলে জানা গেছে।

এ বিষয়ে নগরকান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) রাসুল সামদানী আজাদ বলেন, “সাব-রেজিস্ট্রি অফিসের সামনে মারামারি হয়নি। দুই পক্ষের মধ্যে ধাক্কাধাক্কি হয়েছে। আমরা প্রাথমিকভাবে তদন্ত করছি।”

পুলিশ জানিয়েছে, অভিযোগের বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। তদন্তের পর ঘটনার প্রকৃত কারণ ও দায়ীদের বিষয়ে বিস্তারিত জানা যাবে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com