1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
আশুলিয়ায় পুলিশের অভিযানে ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি গ্রেপ্তার - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ের মেয়াদ পুনর্বিবেচনার সময় কি এসেছে? মানচিত্র স্পোর্টস ক্লাবের তিন খেলোয়াড়,কাবাডিতে দেশসেরা গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের রোগী রেফার বাণিজ্যের অভিযোগ; তদন্তের দাবি জয়পুরহাটে র‍্যাব-৫ এর অভিযানে অস্ত্র ও গুলি উদ্ধার শিলাইদহ ইউনিয়নে উন্নয়ন ও সুশাসনের প্রতিশ্রুতি দিয়ে দোয়া ও সমর্থন চাইলেন সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী আসাদুল হক ওহিদুল বেলা শেষে মৌলভীবাজারে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণার্থীদের মাঝে প্রশিক্ষণ উপকরণ বিতরণ চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ আমরাই ভবিষ্যৎ যোদ্ধা আশুলিয়ায় পুলিশের অভিযানে ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি গ্রেপ্তার

আশুলিয়ায় পুলিশের অভিযানে ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি গ্রেপ্তার

reporter ‎মোঃ বশির উদ্দিন
calendar প্রকাশিত: ২৫ জুলাই, ২০২৬, ১২:৪৬ অপরাহ্ণ

‎‎ঢাকার আশুলিয়ায় বিশেষ অভিযান চালিয়ে ইয়াবাসহ  সাদ্দাম হোসেন নামে এক চিহ্নিত মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (২৪ জুলাই) রাত প্রায় ১২টার দিকে আশুলিয়া থানাধীন শিমুলিয়া ইউনিয়নের গোহাইলবাড়ী এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

‎গ্রেপ্তারকৃত সাদ্দাম হোসেন গোহাইলবাড়ী এলাকার আব্দুল মজিদের ছেলে। পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে তিনি এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগে নজরদারিতে ছিলেন।

‎পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে আশুলিয়া স্মৃতিসৌধ পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই শফিউল আলম সোহাগের নেতৃত্বে একটি বিশেষ টিম গোহাইলবাড়ী এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানের সময় সাদ্দাম হোসেনকে আটক করা হয় এবং তার কাছ থেকে উল্লেখযোগ্য পরিমাণ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

‎এ বিষয়ে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তারিকুল ইসলাম জানান, ঢাকা জেলার পুলিশ সুপার শামীমা পারভীনের সার্বিক নির্দেশনায় আশুলিয়া থানা এলাকায় মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় এ অভিযান পরিচালনা করা হয়েছে।

‎তিনি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত ব্যক্তি মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার বিষয়টি স্বীকার করেছেন। উদ্ধারকৃত ইয়াবা জব্দ করা হয়েছে এবং তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। আইনি প্রক্রিয়া সম্পন্ন করে তাকে আদালতে পাঠানো হবে বলেও জানান তিনি।

‎পুলিশ জানিয়েছে, মাদক নির্মূলে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com