1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
রাজশাহীতে মানবতার নজির- পরীক্ষা দিচ্ছেন মা, ইউএনও সামলাচ্ছেন বাচ্চা! সনাতন ধর্মাবলম্বীদের অধিকার ও অবহেলার চিত্র ‎নিজ গ্রামের রাস্তাই যেন গলার কাঁটা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ের মেয়াদ পুনর্বিবেচনার সময় কি এসেছে? মানচিত্র স্পোর্টস ক্লাবের তিন খেলোয়াড়,কাবাডিতে দেশসেরা গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের রোগী রেফার বাণিজ্যের অভিযোগ; তদন্তের দাবি জয়পুরহাটে র‍্যাব-৫ এর অভিযানে অস্ত্র ও গুলি উদ্ধার শিলাইদহ ইউনিয়নে উন্নয়ন ও সুশাসনের প্রতিশ্রুতি দিয়ে দোয়া ও সমর্থন চাইলেন সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী আসাদুল হক ওহিদুল বেলা শেষে মৌলভীবাজারে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণার্থীদের মাঝে প্রশিক্ষণ উপকরণ বিতরণ চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ

reporter মাহিদুল ইসলাম ফরহাদ,চাঁপাইনবাবগঞ্জ 
calendar প্রকাশিত: ২৫ জুলাই, ২০২৬, ১:০২ অপরাহ্ণ

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে অভিযান চালিয়ে ১৫৭ বোতল ভারতীয় নেশাজাতীয় এস্কাফ সিরাপ জব্দ করেছে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি)। শনিবার (২৫ জুলাই) ভোর ৪টা ৪০ মিনিটে ব্যাটালিয়নের অধীনস্থ ওয়াহেদপুর বিওপির একটি বিশেষ টহলদল শিবগঞ্জ উপজেলার পাকা ইউনিয়নের বিশরশিয়া গ্রামে অভিযান পরিচালনা করে এসব মাদকদ্রব্য জব্দ করে। বিজিবি জানায়, জব্দকৃত ১৫৭ বোতল ভারতীয় এস্কাফ সিরাপের আনুমানিক বাজারমূল্য ৬২ হাজার ৮০০ টাকা। জব্দকৃত মাদকদ্রব্য আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য শিবগঞ্জ থানায় জমা দেওয়া হয়েছে। ৫৩ বিজিবি সূত্রে আরও জানা যায়, চলতি জুলাই মাসে ব্যাটালিয়নের বিভিন্ন অভিযানে একজন আসামিসহ মোট ৬০৫ বোতল নেশাজাতীয় এস্কাফ সিরাপ, ৬৪ বোতল নেশাজাতীয় ফেয়ারডিল সিরাপ এবং ৯০ বোতল মদ জব্দ করা হয়েছে। এসব জব্দকৃত মাদকদ্রব্যের আনুমানিক বাজারমূল্য ৪ লাখ ২ হাজার ৬০০ টাকা।
চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান, পিএসসি, ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় সীমান্ত সুরক্ষা নিশ্চিত করা, পুশ-ইন প্রতিরোধ, সব ধরনের অবৈধ চোরাচালান দমন এবং বাংলাদেশ সরকারের মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে বিজিবি সর্বদা তৎপর রয়েছে এবং নিরলসভাবে কাজ করে যাচ্ছে।”

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com