1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
শিলাইদহ ইউনিয়নে উন্নয়ন ও সুশাসনের প্রতিশ্রুতি দিয়ে দোয়া ও সমর্থন চাইলেন সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী আসাদুল হক ওহিদুল - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
রাজশাহীতে মানবতার নজির- পরীক্ষা দিচ্ছেন মা, ইউএনও সামলাচ্ছেন বাচ্চা! সনাতন ধর্মাবলম্বীদের অধিকার ও অবহেলার চিত্র ‎নিজ গ্রামের রাস্তাই যেন গলার কাঁটা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ের মেয়াদ পুনর্বিবেচনার সময় কি এসেছে? মানচিত্র স্পোর্টস ক্লাবের তিন খেলোয়াড়,কাবাডিতে দেশসেরা গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের রোগী রেফার বাণিজ্যের অভিযোগ; তদন্তের দাবি জয়পুরহাটে র‍্যাব-৫ এর অভিযানে অস্ত্র ও গুলি উদ্ধার শিলাইদহ ইউনিয়নে উন্নয়ন ও সুশাসনের প্রতিশ্রুতি দিয়ে দোয়া ও সমর্থন চাইলেন সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী আসাদুল হক ওহিদুল বেলা শেষে মৌলভীবাজারে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণার্থীদের মাঝে প্রশিক্ষণ উপকরণ বিতরণ চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ

শিলাইদহ ইউনিয়নে উন্নয়ন ও সুশাসনের প্রতিশ্রুতি দিয়ে দোয়া ও সমর্থন চাইলেন সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী আসাদুল হক ওহিদুল

reporter মোঃ ফরহাদ হোসেন
calendar প্রকাশিত: ২৫ জুলাই, ২০২৬, ১:২২ অপরাহ্ণ

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে কুষ্টিয়ার কুমারখালী উপজেলার ২ নম্বর শিলাইদহ ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী আসাদুল হক ওহিদুল (জোয়াদ্দার) উন্নয়ন, সুশাসন ও জনকল্যাণমূলক বিভিন্ন প্রতিশ্রুতি তুলে ধরে ইউনিয়নবাসীর দোয়া ও সমর্থন কামনা করেছেন।

প্রচারণায় তিনি দাবি করেন, নির্বাচিত হলে ইউনিয়ন পরিষদে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করে দুর্নীতিমুক্ত প্রশাসন গড়ে তোলা হবে। একই সঙ্গে দালালমুক্ত নাগরিক সেবা নিশ্চিত করার অঙ্গীকারও ব্যক্ত করেন।

তিনি আরও জানান, ভিজিএফ, ভিজিডি, বয়স্ক ভাতা, বিধবা ভাতা ও প্রতিবন্ধী ভাতাসহ বিভিন্ন সামাজিক নিরাপত্তা কর্মসূচির সুবিধা প্রকৃত উপকারভোগীদের কাছে পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হবে।

অবকাঠামো উন্নয়নের অংশ হিসেবে গ্রামীণ রাস্তাঘাট, কালভার্ট ও ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন এবং বর্ষাকালে জলাবদ্ধতা নিরসনে কার্যকর পদক্ষেপ গ্রহণের কথাও উল্লেখ করা হয়।

এছাড়া শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়ন, তরুণ সমাজকে মাদকমুক্ত রাখতে খেলাধুলা ও সামাজিক কার্যক্রমে উৎসাহ প্রদান, কৃষকদের সহায়তা, শ্রমজীবী মানুষের অধিকার রক্ষা, নারী উন্নয়ন এবং শিশুদের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করার প্রতিশ্রুতিও দেওয়া হয়েছে।

সম্ভাব্য এই প্রার্থী বলেন, শিলাইদহ ইউনিয়নকে একটি আধুনিক, মানবিক ও উন্নয়নমুখী ইউনিয়নে রূপান্তর করতে সৎ ও জনবান্ধব নেতৃত্বের বিকল্প নেই। এ লক্ষ্য বাস্তবায়নে তিনি ইউনিয়নবাসীর দোয়া ও সমর্থন কামনা করেন।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com