1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে নৌকা প্রার্থী অধ্যক্ষ শাহজাহান আলম সাজু জয়ী - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
চুয়াডাঙ্গা সদরে এডিপির আওতায় সাইকেল, ঢেউটিন, ফুটবল ও জার্সি বিতরণ গাজীরভিটায় আশিক মাহমুদের বিরুদ্ধে মিথ্যা মানববন্ধনের প্রতিবাদ: প্রকৃত ঘটনা আড়ালের অপচেষ্টার অভিযোগ মাদারীপুরে নিরাপদ খাদ্য আইনে মোবাইল কোর্ট, রাজধানী বেকারিসহ দুই প্রতিষ্ঠানে ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা ‘জুলাই রেভ্যুলুশনারি এ্যালায়েন্স’কক্সবাজার জেলা কমিটি ঘোষণা হার্টের অবৈধ রিং ব্যবসার অভিযোগ: চিকিৎসক-নার্সসহ একটি চক্রের বিরুদ্ধে তদন্তের দাবি অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে রাজনৈতিক দল বিবেচনা করা হবে না : খুলনা রেঞ্জ ডিআইজি ঘোড়াঘাটে নিষিদ্ধ চায়না দুয়ারি (সয়তান জালে) সয়লাব বিপর্যস্ত জলাশয়, হুমকিতে দেশীয় মাছ ‎বকশীগঞ্জে পানিবন্দী ৩ শতাধিক পরিবারের পাশে পৌর বিএনপি নেতা শাকিল, নিজ উদ্যোগে পানি নিষ্কাশন চকরিয়া কৈয়ারবিলে থেমে নাই ত্রাণ বিতরণ, ৬ষ্ট দিনের মতো বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ অব্যাহত আশুলিয়ায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’র থানা আহ্বায়ক কমিটি অনুমোদন

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে নৌকা প্রার্থী অধ্যক্ষ শাহজাহান আলম সাজু জয়ী

reporter নিজস্ব প্রতিবেদক
calendar প্রকাশিত: ৬ নভেম্বর, ২০২৩, ১:০৩ অপরাহ্ণ

নিউজ ডেস্ক

সংসদ সদস্য উকিল আব্দুস সাত্তার ভূঁইয়ার মৃত্যুতে শূন্য হওয়া ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনে উপ-নির্বাচনে জয়ী হয়েছেন আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী অধ্যক্ষ শাহজাহান আলম সাজু।

রোববার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত টানা ভোট গ্রহণের পর রাতে রিটার্নিং অফিসার ও ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক মো. শাহগীর আলম ফলাফল এই ঘোষণা করেন। ঘোষিত ফলাফলে তিনি ২৮,৫৬৬ ভোট বেশী পেয়ে আসনটির সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।

ঘোষিত ফল অনুযায়ী, ১৩২টি কেন্দ্রের সবকয়টিরই ফল এসেছে। এতে নৌকা প্রতীকে শাহজাহান আলম সাজু পেয়েছেন ৬৬, হাজার ৩১৪ ভোট। তার নিকট স্বতন্ত্র প্রার্থী এই আসনের সাবেক সংসদ সদস্য অ্যাড. জিয়াউল হক মৃধা কলার ছড়ি প্রতীকে পেয়েছেন ৩৭ হাজার ৭৫৭ ভোট।

লাঙ্গল প্রতীকে অ্যাড. আব্দুল হামিদ ভাসানী পেয়েছেন ৩ হাজার ১৮৬ ভোট, গোলাপ ফুল প্রতীকে জাকের পার্টির মো. জহিরুল ইসলাম জুয়েল পেয়েছেন ৫৬১ ভোট এবং আম প্রতীকে পিপলস পার্টির আব্দুর রাজ্জাক পেয়েছেন ৭৩৯ ভোট। নির্বাচনে ভোট পড়েছে ১০৮৩৫৭। বাতিল হয়েছে ১৩০৮। ভোট পড়েছে শতকরা ২৭ দশমিক ১৩ ভাগ।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com