1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
৬ হাজার টাকার বকেয়া ভাড়ার জেরে ভাড়াটিয়ার ফ্ল্যাটে তালা, থানায় অভিযোগ ও লিগ্যাল নোটিশ - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
হাজার হাজার মানুষের অশ্রুসিক্তে মুলাদী বাজার বিশিষ্ট ব্যবসায়ী আজাহার ফকিরের চির বিদায় নিরাপত্তাহীনতায় বোর্ডহাট কলেজ: সীমানা প্রাচীর ও দৃষ্টিনন্দন গেট নির্মাণের জোরালো দাবি ফুলবাড়ীতে পুকুরের মাছ লুটের অভিযোগে সংবাদ সম্মেলন, প্রশাসনের নিরপেক্ষ তদন্তের দাবি ইআবির মাদরাসায় উচ্চশিক্ষা, সম্ভাবনা ও চ্যালেঞ্জ শীর্ষক সেমিনার  দিনাজপুর (৪২ বিজিবি) র অভিযানে ঠাকুরগাঁও পীরগঞ্জ দেশি মদ আটক রামুতে অস্ত্র উদ্ধার: তদন্তের আগেই চেয়ারম্যানকে ঘিরে অপপ্রচার, নেপথ্যে কী? কুষ্টিয়া জেলা পরিষদ গোল্ডকাপ ফুটবল টূর্নামেন্টের চ্যাম্পিয়ন পৌরসভা দল জালালাবাদ এসোসিয়েশনের নবনির্বাচিত সকল বিজয়ী প্রার্থীকে আন্তরিক অভিনন্দন ওসমানীনগরে সরকারি রাস্তার নামে ব্যক্তিমালিকানাধীন জমিতে খুঁটি স্থাপনের লিখিত অভিযোগ ইউএনওর কাছে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ৯৬ বোতল ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ

৬ হাজার টাকার বকেয়া ভাড়ার জেরে ভাড়াটিয়ার ফ্ল্যাটে তালা, থানায় অভিযোগ ও লিগ্যাল নোটিশ

reporter নিজস্ব প্রতিবেদক
calendar প্রকাশিত: ১ আগস্ট, ২০২৬, ১০:৫২ পূর্বাহ্ণ

রাজধানীর মুগদা এলাকায় মাত্র ৬ হাজার টাকা ভাড়া বকেয়া থাকাকে কেন্দ্র করে এক ভাড়াটিয়ার বসবাসরত ফ্ল্যাটে তালা লাগিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে বাড়িওয়ালা আবদুল মতিন ও তার সহযোগী হারুন গংয়ের বিরুদ্ধে।
ভুক্তভোগীর অভিযোগ, তিনি মুগদা থানাধীন ৪২/১ উত্তর মুগদা এলাকায় দীর্ঘদিন ধরে ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিলেন। গত ১৪ জুলাই বাড়িওয়ালা আবদুল মতিন ও তার সহযোগীরা কোনো আদালতের উচ্ছেদ আদেশ বা আইনগত প্রক্রিয়া অনুসরণ না করে তার ভাড়া করা ফ্ল্যাটে তালা লাগিয়ে দেন। এতে তিনি ও তার পরিবারের সদস্যরা বাসায় প্রবেশ করতে না পেরে চরম দুর্ভোগে পড়েন। ফ্ল্যাটের ভেতরে থাকা প্রয়োজনীয় কাগজপত্র, মূল্যবান মালামাল ও দৈনন্দিন ব্যবহার্য জিনিসপত্রও আটকে যায় বলে অভিযোগ করা হয়।
ভুক্তভোগী আরও দাবি করেন, বিষয়টি নিয়ে বাড়িওয়ালার সঙ্গে একাধিকবার যোগাযোগ করেও কোনো সমাধান পাননি। পরে তিনি মুগদা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন এবং একজন আইনজীবীর মাধ্যমে বাড়িওয়ালা আবদুল মতিনের বিরুদ্ধে লিগ্যাল নোটিশ পাঠান।
লিগ্যাল নোটিশে অভিযোগ করা হয়েছে, আদালতের অনুমতি ছাড়া ভাড়াটিয়ার ফ্ল্যাটে তালা লাগিয়ে তাকে বসবাস থেকে বঞ্চিত করা এবং মালামাল আটকে রাখা আইনবিরোধী। নোটিশে দ্রুত তালা খুলে দিয়ে ভাড়াটিয়াকে ফ্ল্যাটে প্রবেশের সুযোগ নিশ্চিত করার পাশাপাশি প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের আহ্বান জানানো হয়েছে।
এ বিষয়ে অভিযুক্ত আবদুল মতিনের বক্তব্য জানা সম্ভব হয়নি। তবে তার বক্তব্য পাওয়া গেলে তা গুরুত্বের সঙ্গে প্রকাশ করা হবে।
ঘটনাটি এলাকায় ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে। বিষয়টি বর্তমানে আইনগত প্রক্রিয়াধীন রয়েছে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com