৪৬তম বিসিএস শিক্ষা (বাংলা) ক্যাডারে সারাদেশে প্রথম স্থান অর্জন করে সুপারিশপ্রাপ্ত হয়েছেন বাংলাদেশ পুলিশে কর্মরত সাব-ইন্সপেক্টর (এসআই) মো. আব্দুর রাকিব।
পুলিশে কর্মরত থাকাকালীন একাডেমিক প্রস্তুতির মাধ্যমে এই অসাধারণ সাফল্য অর্জন করে তিনি দৃষ্টান্ত স্থাপন করেন।
রাকিব সিলেট নগরের জালালাবাদ থানাধীন দুসকি এলাকার মোঃ আব্দুল গনী ও আফিয়া বেগমের সন্তান। দুই ভাই দুই বোনের ৩য় রাকিব স্থানীয় বিদ্যালয় থেকে এসএসসি ও এইচএসসি পাস করে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে বাংলা ভাষা ও সাহিত্যে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেন।
২০২১ সালে শিক্ষাজীবন শেষ করার পর তিনি ২০২২ সালে বাংলাদেশ পুলিশে সাব-ইন্সপেক্টর (এসআই)পদে যোগদান করেন। প্রশিক্ষণ শেষে কর্মরত থাকাকালীন বিসিএস পরীক্ষার প্রস্তুতি শুরু করেন। দুই বছরের অধ্যাবসায় ও নিয়মিত পরিশ্রমের ফলেই বিসিএসে এই সাফল্।
ছাত্রজীবন থেকেই মেধাবী ও অধ্যবসায়ী রাকিব তার এই অর্জন মা-বাবাকে উৎসর্গ করে, শিক্ষক সহপাঠী ও সহকর্মীদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন। বর্তমানে র্যাব ফোর্সেস সদর দপ্তর, ঢাকায় কর্মরত থাকা রাকিব, পরিবারসহ সবার কাছে দোয়া চেয়েছেন, যেন তিনি তাঁর অর্জিত দায়িত্ব সততা ও নিষ্ঠার সঙ্গে পালন করতে পারেন।