1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
২৯ বিজিবি কর্তৃক ভারতীয় নেশা জাতীয় ট্যাবলেট আটক - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
এসএসসি পরীক্ষা ২০২৬ বরিশাল বিভাগের পাঁচ স্কুলের কোন পরীক্ষার্থী পাশ করেনি চান্দিনা পৌরসভা মেয়র পদপ্রার্থী নাইমুল হক ভূঁইয়ার পক্ষে শতাধিক মোটরসাইকেলের শোডাউন এসএসসি পরীক্ষার ফল প্রকাশের পর আনন্দ-উচ্ছ্বাসে মুখর হয়ে উঠেছে কালাইয়ের নবাগত ইউএনও ফয়সাল আহমেদের সঙ্গে গণ ও যুব অধিকার পরিষদের নেতাদের সাক্ষাৎ চকরিয়া গ্রামার স্কুলে এসএসসিতে সাফল্যের ঝলক, জিপিএ-৫ পেয়েছে ৩৩ জন প্রতিমন্ত্রী সোহেল মনজুরের হস্তক্ষেপে পিরোজপুরে বন্ধ থাকা LGED-এর উন্নয়নকাজ পুনরায় চালুর উদ্যোগ চট্টগ্রাম বোর্ডে এসএসসি পরীক্ষায় তীব্র অবনতি: পাসের হার সর্বনিম্ন চাঁদাবাজির অভিযোগে জামায়াত নেতা হাজী নজরুল ও তার সহযোগী কারাগারে বাগমারায় এসএসসির ফল আশানুরূপ না হওয়ায় স্কুলছাত্রীর মৃত্যু সদরপুর কৃষি অফিসে ৪১ পদের বিপরীতে কর্মরত ১৭ জন

২৯ বিজিবি কর্তৃক ভারতীয় নেশা জাতীয় ট্যাবলেট আটক

reporter মোঃ ফয়জার রহমান, দিনাজপুর ফুলবাড়ী
calendar প্রকাশিত: ৯ আগস্ট, ২০২৬, ৩:০১ অপরাহ্ণ

৯ আগস্ট দিবা গত রাতে দিনাজপুরের ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) এর অধীনস্থ মনিপুর বিওপি, তপসী স্থায়ী চেক পোষ্ট এবং বনতারা বিশেষ ক্যাম্প কর্তৃক পৃথক পৃথক ৩টি মাদক ও চোরাচালান প্রতিরোধ অভিযান পরিচালনা করে বাংলাদেশর অভ্যন্তরে ১ হাজার ৯ শত ৮৯ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট এবং ২৭ বোতল বিদেশী মদ আটক করতে সক্ষম হয়। আটককৃত মাদকদ্রব্য ও চোরাচালান মালামালের সিজার মূল্য- ১ লক্ষ ৯৯ হাজার ৬ শত ২০ টাকা।

ফুলবাড়ী ব্যাটালিয়ন ২৯ বিজিবির অধিনায়ক আরিফ উর বলেন ভবিষ্যতেও বিজিবি কর্তৃক ধারাবাহিকভাবে চোরাচালান প্রতিরোধ অভিযান পরিচালনার মাধ্যমে মাদকদ্রব্য ও অন্যান্য চোরাচালানি মালামাল জব্দ এবং সংশ্লিষ্ট আসামিদের আটক কার্যক্রম দৃঢ়তা ও পেশাদারিত্বের সঙ্গে অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com