1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
প্রতিমন্ত্রী সোহেল মনজুরের হস্তক্ষেপে পিরোজপুরে বন্ধ থাকা LGED-এর উন্নয়নকাজ পুনরায় চালুর উদ্যোগ - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
মির্জাপুরে ২ কেজি গাঁজাসহ যুবক আটক এসএসসি’র ফলাফলে কুলিয়ারচরে আবারো শীর্ষে ছয়সূতী ইউনিয়ন হাই স্কুল এন্ড কলেজ সিদ্ধিরগঞ্জে স্বেচ্ছাসেবক লীগ নেতা সজিব সহ গ্রেপ্তার ৫ এসএসসিতে জিপিএ-৪.৯৪ পেয়ে কৃতিত্ব মীমের, সাংবাদিক জোসেপ আলী চৌধুরীর মেয়ের সাফল্য ফের বিতর্কের মুখে ওয়াসার পিডির দায়িত্ব থেকে ফিরোজ শাহকে অব্যাহতি ধোবাউড়ায় ভূমিহীন পেলেন স্বপ্নের ঘর শেরপুরের ঝিনাইগাতীতে ৬২ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ সৈয়দপুরে এসএসসির ফলে চমক,জিপিএ-৫ পেয়েছে ৫১৩ জন গৌরনদীতে মার্কিন রাষ্ট্রদূতের উপস্থিতিতে আন্তঃধর্মীয় সংলাপ অনুষ্ঠিত হয়েছে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিরাপদ পানির প্ল্যান্ট উদ্বোধন

প্রতিমন্ত্রী সোহেল মনজুরের হস্তক্ষেপে পিরোজপুরে বন্ধ থাকা LGED-এর উন্নয়নকাজ পুনরায় চালুর উদ্যোগ

reporter মোঃ মেহেদী হাসান সাদ্দাম
calendar প্রকাশিত: ১০ আগস্ট, ২০২৬, ৬:২৮ অপরাহ্ণ

দুর্নীতি ও অনিয়মের অভিযোগে দীর্ঘদিন ধরে বন্ধ থাকা পিরোজপুর স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (LGED) উন্নয়নকাজ পুনরায় চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। আইনি জটিলতা নিরসনের মাধ্যমে দ্রুত নতুন টেন্ডার প্রক্রিয়া শুরু করে বন্ধ থাকা উন্নয়নকাজগুলো সচল করার বিষয়ে গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে।

০৯/০৮/২০২৬ ইং তারিখ রোজ রবিবার , পিরোজপুর-২ আসনের সংসদ সদস্য ও গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুরের হস্তক্ষেপে এ উদ্যোগ বাস্তবায়নের পথে এগিয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

এ লক্ষ্যে আজ একটি গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়। সভায় দীর্ঘদিন ধরে বন্ধ থাকা উন্নয়ন প্রকল্পগুলোর আইনি জটিলতা নিরসন এবং পরবর্তী করণীয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। একই সঙ্গে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে নতুন টেন্ডারের মাধ্যমে উন্নয়নকাজগুলো পুনরায় শুরু করার বিষয়ে সিদ্ধান্ত ও প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের কথা জানানো হয়।

সভায় উপস্থিত ছিলেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সচিব মো. শহীদুল হাসান, পিরোজপুর-৩ আসনের সংসদ সদস্য মো. রুহুল আমীন দুলালসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

সংশ্লিষ্টরা জানান, উন্নয়নকাজে অনিয়ম ও দুর্নীতির অভিযোগের কারণে বিভিন্ন প্রকল্পের কাজ দীর্ঘদিন ধরে স্থবির হয়ে থাকায় সাধারণ মানুষ কাঙ্ক্ষিত সুফল থেকে বঞ্চিত হচ্ছিলেন। ফলে আইনি জটিলতা নিরসন করে স্বচ্ছ ও প্রতিযোগিতামূলক প্রক্রিয়ায় নতুন করে টেন্ডারের মাধ্যমে কাজগুলো চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।

এ উদ্যোগ বাস্তবায়িত হলে পিরোজপুরের বিভিন্ন এলাকায় সড়ক, অবকাঠামোসহ LGED-এর আওতাধীন উন্নয়ন কার্যক্রমের গতি বাড়বে বলে আশা করা হচ্ছে। একই সঙ্গে উন্নয়ন প্রকল্পে স্বচ্ছতা, জবাবদিহিতা ও গুণগত মান নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়া হবে।

পিরোজপুরবাসীর স্বার্থে দ্রুততার সঙ্গে বন্ধ থাকা প্রকল্পগুলো পুনরায় চালু করা গেলে জেলার চলমান উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com