1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
এসএসসিতে জিপিএ-৪.৯৪ পেয়ে কৃতিত্ব মীমের, সাংবাদিক জোসেপ আলী চৌধুরীর মেয়ের সাফল্য - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
এসএসসি’র ফলাফলে কুলিয়ারচরে আবারো শীর্ষে ছয়সূতী ইউনিয়ন হাই স্কুল এন্ড কলেজ নলডাঙ্গায় ভ্রাম্যমান আদালতের অভিযান ১৫ হাজার টাকা জরিমানা নিসচার প্রতিষ্ঠাতা ইলিয়াস কাঞ্চনের দ্রুত সুস্থতা কামনায় ফুলেল শুভেচ্ছা মির্জাপুরে ২ কেজি গাঁজাসহ যুবক আটক এসএসসি’র ফলাফলে কুলিয়ারচরে আবারো শীর্ষে ছয়সূতী ইউনিয়ন হাই স্কুল এন্ড কলেজ সিদ্ধিরগঞ্জে স্বেচ্ছাসেবক লীগ নেতা সজিব সহ গ্রেপ্তার ৫ এসএসসিতে জিপিএ-৪.৯৪ পেয়ে কৃতিত্ব মীমের, সাংবাদিক জোসেপ আলী চৌধুরীর মেয়ের সাফল্য ফের বিতর্কের মুখে ওয়াসার পিডির দায়িত্ব থেকে ফিরোজ শাহকে অব্যাহতি ধোবাউড়ায় ভূমিহীন পেলেন স্বপ্নের ঘর শেরপুরের ঝিনাইগাতীতে ৬২ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ

এসএসসিতে জিপিএ-৪.৯৪ পেয়ে কৃতিত্ব মীমের, সাংবাদিক জোসেপ আলী চৌধুরীর মেয়ের সাফল্য

reporter মৌলভীবাজার প্রতিনিধি
calendar প্রকাশিত: ১০ আগস্ট, ২০২৬, ৭:০৪ অপরাহ্ণ

এসএসসি পরীক্ষায় জিপিএ-৪.৯৪ পেয়ে কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হয়েছে জাকিয়া চৌধুরী মীম। সে মৌলভীবাজারের আজমনি বহুমুখী হাই স্কুল অ্যান্ড কলেজ থেকে এবারের এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে এ সাফল্য অর্জন করে।

জাকিয়া চৌধুরী মীম ওই প্রতিষ্ঠানের অভিভাবক-শিক্ষক সমিতি (পিটিএ)-এর সভাপতি মো. জোসেপ আলী চৌধুরীর একমাত্র কন্যা। মো. জোসেপ আলী চৌধুরী মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের সহ-সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করছেন।

মীমের ফলাফলে পরিবার, শিক্ষক ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে আনন্দের সৃষ্টি হয়েছে। ফলাফল প্রকাশের পর প্রতিক্রিয়ায় তার বাবা মো. জোসেপ আলী চৌধুরী বলেন, “আলহামদুলিল্লাহ। আমার মেয়ের এ ফলাফলে আমি অত্যন্ত আনন্দিত। এ সাফল্যের জন্য বিদ্যালয়ের সকল শিক্ষক-শিক্ষিকার প্রতি আমি কৃতজ্ঞ ও আন্তরিকভাবে ধন্যবাদ জানাই।”

তিনি আরও বলেন, “সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন, যেন সে আগামীতে আরও ভালো ফলাফল করতে পারে এবং লেখাপড়ায় আরও উন্নতি করে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারে।”

জাকিয়া চৌধুরী মীমের এ সাফল্যে তাকে অভিনন্দন জানিয়েছেন পরিবারের সদস্য, শিক্ষক ও শুভাকাঙ্ক্ষীরা। তারা মীমের উজ্জ্বল ভবিষ্যৎ ও উচ্চশিক্ষায় আরও সাফল্য কামনা করেছেন।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com