1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিরাপদ পানির প্ল্যান্ট উদ্বোধন - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
এসএসসি’র ফলাফলে কুলিয়ারচরে আবারো শীর্ষে ছয়সূতী ইউনিয়ন হাই স্কুল এন্ড কলেজ নলডাঙ্গায় ভ্রাম্যমান আদালতের অভিযান ১৫ হাজার টাকা জরিমানা নিসচার প্রতিষ্ঠাতা ইলিয়াস কাঞ্চনের দ্রুত সুস্থতা কামনায় ফুলেল শুভেচ্ছা মির্জাপুরে ২ কেজি গাঁজাসহ যুবক আটক এসএসসি’র ফলাফলে কুলিয়ারচরে আবারো শীর্ষে ছয়সূতী ইউনিয়ন হাই স্কুল এন্ড কলেজ সিদ্ধিরগঞ্জে স্বেচ্ছাসেবক লীগ নেতা সজিব সহ গ্রেপ্তার ৫ এসএসসিতে জিপিএ-৪.৯৪ পেয়ে কৃতিত্ব মীমের, সাংবাদিক জোসেপ আলী চৌধুরীর মেয়ের সাফল্য ফের বিতর্কের মুখে ওয়াসার পিডির দায়িত্ব থেকে ফিরোজ শাহকে অব্যাহতি ধোবাউড়ায় ভূমিহীন পেলেন স্বপ্নের ঘর শেরপুরের ঝিনাইগাতীতে ৬২ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ

চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিরাপদ পানির প্ল্যান্ট উদ্বোধন

reporter নুরুল ইসলাম সুমন
calendar প্রকাশিত: ১০ আগস্ট, ২০২৬, ৬:৫৪ অপরাহ্ণ

চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাসেবা নিতে আসা রোগী, স্বজন ও অভিভাবকদের জন্য নিরাপদ খাবার পানির ব্যবস্থা নিশ্চিত করতে স্থাপন করা হয়েছে নিরাপদ খাবার পানির প্ল্যান্ট। সোমবার (১০ আগস্ট ২০২৬) প্ল্যান্টটির উদ্বোধন করেন চকরিয়া পৌরসভা বিএনপির সভাপতি ও চকরিয়া পৌরসভার সাবেক মেয়র নুরুল ইসলাম হায়দার।
এ সময় উপস্থিত ছিলেন চকরিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ জায়নুল আবেদীন, আবাসিক মেডিকেল অফিসার ডা. মিসকাত উদ্দীন আহমদ, মেডিকেল অফিসার (ডিজিজ কন্ট্রোল) ডা. আবদুল মোমেন এবং নার্সিং ইনচার্জ মর্জিনা আক্তারসহ সংশ্লিষ্টরা।
নিরাপদ খাবার পানির প্ল্যান্ট উদ্বোধনের পর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ জায়নুল আবেদীন নুরুল ইসলাম হায়দারকে স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখান। এ সময় তিনি ভর্তি রোগীদের সঙ্গে কথা বলেন এবং তাদের চিকিৎসার খোঁজখবর নেন।
পরিদর্শনকালে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ধারণক্ষমতার চেয়েও বেশি রোগীকে চিকিৎসাসেবা দেওয়ার বিষয়টি উঠে আসে। স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসাসেবার মানোন্নয়ন ও রোগীদের সেবায় সংশ্লিষ্টদের ভূমিকার প্রশংসা করেন নুরুল ইসলাম হায়দার।
তিনি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এবং স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক, নার্সসহ সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান। পাশাপাশি ভবিষ্যতে স্বাস্থ্য কমপ্লেক্সের উন্নয়ন ও জনসেবামূলক কার্যক্রমে প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com