1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
সৈয়দপুরে এসএসসির ফলে চমক,জিপিএ-৫ পেয়েছে ৫১৩ জন - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
এসএসসি’র ফলাফলে কুলিয়ারচরে আবারো শীর্ষে ছয়সূতী ইউনিয়ন হাই স্কুল এন্ড কলেজ নলডাঙ্গায় ভ্রাম্যমান আদালতের অভিযান ১৫ হাজার টাকা জরিমানা নিসচার প্রতিষ্ঠাতা ইলিয়াস কাঞ্চনের দ্রুত সুস্থতা কামনায় ফুলেল শুভেচ্ছা মির্জাপুরে ২ কেজি গাঁজাসহ যুবক আটক এসএসসি’র ফলাফলে কুলিয়ারচরে আবারো শীর্ষে ছয়সূতী ইউনিয়ন হাই স্কুল এন্ড কলেজ সিদ্ধিরগঞ্জে স্বেচ্ছাসেবক লীগ নেতা সজিব সহ গ্রেপ্তার ৫ এসএসসিতে জিপিএ-৪.৯৪ পেয়ে কৃতিত্ব মীমের, সাংবাদিক জোসেপ আলী চৌধুরীর মেয়ের সাফল্য ফের বিতর্কের মুখে ওয়াসার পিডির দায়িত্ব থেকে ফিরোজ শাহকে অব্যাহতি ধোবাউড়ায় ভূমিহীন পেলেন স্বপ্নের ঘর শেরপুরের ঝিনাইগাতীতে ৬২ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ

সৈয়দপুরে এসএসসির ফলে চমক,জিপিএ-৫ পেয়েছে ৫১৩ জন

reporter রাজু আহমেদ
calendar প্রকাশিত: ১০ আগস্ট, ২০২৬, ৬:৫৮ অপরাহ্ণ

৭২.৭৭ শতাংশ পাসের হারে শীর্ষে ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ,সর্বনিম্ন সাতপাই হাই স্কুল

।নীলফামারীর সৈয়দপুর উপজেলায় ২০২৬ সালের এসএসসি পরীক্ষার ফলে সাফল্য ও ব্যর্থতার মিশ্র চিত্র দেখা গেছে।উপজেলার ৩০টি শিক্ষা প্রতিষ্ঠানের ৩ হাজার ১৯৯ জন পরীক্ষার্থীর মধ্যে ২ হাজার ৩২৮ জন উত্তীর্ণ হয়েছে।এতে সার্বিক পাসের হার দাঁড়িয়েছে ৭২ দশমিক ৭৭ শতাংশ।অন্যদিকে পরীক্ষায় অকৃতকার্য হয়েছে ৮৭১ জন।এবার উপজেলায় ৫১৩ জন শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করেছে।

সোমবার (১০ আগস্ট) প্রকাশিত ফলাফলের প্রতিষ্ঠানভিত্তিক পরিসংখ্যান বিশ্লেষণে এসব তথ্য পাওয়া গেছে।

ফলাফলে পাসের হারে সৈয়দপুর উপজেলায় শীর্ষস্থান অর্জন করেছে সৈয়দপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ।প্রতিষ্ঠানটির ২৭৪ জন পরীক্ষার্থীর মধ্যে ২৭৩ জন উত্তীর্ণ হয়েছে।পাসের হার ৯৯ দশমিক ৬৪ শতাংশ।একই প্রতিষ্ঠান থেকে সর্বোচ্চ ২১৮ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে।

পাসের হারে দ্বিতীয় অবস্থানে রয়েছে সানফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ।প্রতিষ্ঠানটির ১০৮ জন পরীক্ষার্থীর মধ্যে ১০৭ জন পাস করেছে।পাসের হার ৯৯ দশমিক ৭ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছে ২৪ জন।অন্যদিকে সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজের ১০১ জন পরীক্ষার্থীর মধ্যে ১০০ জন উত্তীর্ণ হয়েছে।প্রতিষ্ঠানটির পাসের হার ৯৯ দশমিক ১ শতাংশ।এ প্রতিষ্ঠান থেকে জিপিএ-৫ পেয়েছে ৫২ জন।

এছাড়া লায়ন্স স্কুল অ্যান্ড কলেজে পাসের হার ৯৬ দশমিক ৪৮ শতাংশ,আল-ফারুক একাডেমিতে ৯৫ দশমিক ৯৫ শতাংশ এবং সৈয়দপুর ক্যান্টনমেন্ট বোর্ড হাই স্কুলে ৯২ দশমিক ৫৯ শতাংশ।ক্যান্টনমেন্ট বোর্ড হাই স্কুলের ৮১ জন পরীক্ষার্থীর মধ্যে ৭৫ জন উত্তীর্ণ হয়েছে এবং ১৫ জন জিপিএ-৫ অর্জন করেছে।

উপজেলার কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানে এবারের ফলাফল তুলনামূলকভাবে কম হয়েছে।সৈয়দপুর ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ে ৫৪ জন পরীক্ষার্থীর মধ্যে ৪২ জন পাস করেছে।পাসের হার ৭৭ দশমিক ৭৮ শতাংশ।সৈয়দপুর উচ্চ বিদ্যালয়ে পাসের হার ৭৬ দশমিক ৭৪ শতাংশ,সৈয়দপুর আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজে ৬৭ দশমিক ৭৮ শতাংশ,শের-ই-বাংলা উচ্চ বিদ্যালয়ে ৫৯ দশমিক ৩৪ শতাংশ এবং বতলাগাড়ী উচ্চ বিদ্যালয়ে ৫১ দশমিক ৭৯ শতাংশ।

এদিকে সৈয়দপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের ৮৮ জন পরীক্ষার্থীর মধ্যে ৬৭ জন উত্তীর্ণ হয়েছে।প্রতিষ্ঠানটির পাসের হার ৭৬ দশমিক ১৪ শতাংশ।

তবে উপজেলার সবচেয়ে কম পাসের হার সাতপাই হাই স্কুল অ্যান্ড কলেজে।প্রতিষ্ঠানটির ৭৫ জন পরীক্ষার্থীর মধ্যে মাত্র ২৪ জন পাস করেছে।পাসের হার দাঁড়িয়েছে ৩২ শতাংশ,যা পুরো উপজেলায় সর্বনিম্ন।

সৈয়দপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ লে. কর্নেল সৈয়দ শাফিউল ইসলাম মেরাজ,পিএসসি বলেন,“এবারের এসএসসি পরীক্ষায় আমাদের শিক্ষার্থীদের এ সাফল্যে আমরা অত্যন্ত আনন্দিত ও গর্বিত।শিক্ষার্থীদের নিয়মিত অধ্যয়ন,শিক্ষক-শিক্ষিকাদের আন্তরিক প্রচেষ্টা এবং অভিভাবকদের সহযোগিতার ফলেই এ অর্জন সম্ভব হয়েছে।”

তিনি আরও বলেন,ভবিষ্যতে শিক্ষার গুণগত মান আরও উন্নত করে শিক্ষার্থীদের ভালো ফলাফলের পাশাপাশি আদর্শ ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে প্রতিষ্ঠানটি কাজ করে যাবে।

সার্বিকভাবে এবারের ফলাফলে সৈয়দপুর উপজেলায় একদিকে যেমন কয়েকটি প্রতিষ্ঠানের ঈর্ষণীয় সাফল্য নজর কেড়েছে,অন্যদিকে কম পাসের হার থাকা প্রতিষ্ঠানগুলোর শিক্ষার মান ও ফলাফল উন্নয়নে কার্যকর পদক্ষেপ নেওয়ার প্রয়োজনীয়তাও স্পষ্ট হয়েছে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com