1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
চকরিয়া গ্রামার স্কুলে এসএসসিতে সাফল্যের ঝলক, জিপিএ-৫ পেয়েছে ৩৩ জন - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
মির্জাপুরে ২ কেজি গাঁজাসহ যুবক আটক এসএসসি’র ফলাফলে কুলিয়ারচরে আবারো শীর্ষে ছয়সূতী ইউনিয়ন হাই স্কুল এন্ড কলেজ সিদ্ধিরগঞ্জে স্বেচ্ছাসেবক লীগ নেতা সজিব সহ গ্রেপ্তার ৫ এসএসসিতে জিপিএ-৪.৯৪ পেয়ে কৃতিত্ব মীমের, সাংবাদিক জোসেপ আলী চৌধুরীর মেয়ের সাফল্য ফের বিতর্কের মুখে ওয়াসার পিডির দায়িত্ব থেকে ফিরোজ শাহকে অব্যাহতি ধোবাউড়ায় ভূমিহীন পেলেন স্বপ্নের ঘর শেরপুরের ঝিনাইগাতীতে ৬২ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ সৈয়দপুরে এসএসসির ফলে চমক,জিপিএ-৫ পেয়েছে ৫১৩ জন গৌরনদীতে মার্কিন রাষ্ট্রদূতের উপস্থিতিতে আন্তঃধর্মীয় সংলাপ অনুষ্ঠিত হয়েছে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিরাপদ পানির প্ল্যান্ট উদ্বোধন

চকরিয়া গ্রামার স্কুলে এসএসসিতে সাফল্যের ঝলক, জিপিএ-৫ পেয়েছে ৩৩ জন

reporter নুরুল ইসলাম সুমন
calendar প্রকাশিত: ১০ আগস্ট, ২০২৬, ৬:৩০ অপরাহ্ণ

এসএসসি পরীক্ষা ২০২৬ ফলাফলে কক্সবাজার জেলায় সাফল্যের নজির সৃষ্টি করেছে চকরিয়া গ্রামার স্কুল। এবারের এসএসসি পরীক্ষায় বিদ্যালয়টি থেকে মোট ২৪৮ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। এর মধ্যে ২২৮ জন শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে এবং ২০ জন অকৃতকার্য হয়েছে। বিদ্যালয়ের পাসের হার দাঁড়িয়েছে ৯১ দশমিক ৯৪ শতাংশ। এছাড়া ৩৩ জন শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করেছে।

বিদ্যালয়ের এমন সাফল্যে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস দেখা দিয়েছে। সংশ্লিষ্টরা বলছেন, নিয়মিত পাঠদান, শিক্ষকদের আন্তরিকতা এবং শিক্ষার্থীদের কঠোর পরিশ্রমের কারণেই এ সাফল্য এসেছে।

স্থানীয়রা জানান, চকরিয়া গ্রামার স্কুলের এবারের ফলাফল অত্যন্ত আশাব্যঞ্জক। বিশেষ করে ৩৩ জন শিক্ষার্থীর জিপিএ-৫ অর্জন কক্সবাজার জেলার শিক্ষাঙ্গনে বিদ্যালয়টির অবস্থানকে আরও শক্তিশালী করেছে।

একজন শিক্ষার্থী জানান, পরীক্ষার প্রস্তুতির সময় শিক্ষকরা নিয়মিত দিকনির্দেশনা দিয়েছেন। তাদের সহযোগিতা ও নিজের পরিশ্রমের ফলেই ভালো ফলাফল করা সম্ভব হয়েছে।

শিক্ষানুরাগী সাংবাদিক এ কে এম বেলাল উদ্দীনজানান, চকরিয়া গ্রামার স্কুলের এবারের ফলাফল প্রশংসনীয়। শিক্ষার মান ধরে রেখে ভবিষ্যতে আরও ভালো ফলাফল অর্জন করবে বলে তিনি আশা প্রকাশ করেন।

অভিভাবক দেলওয়ার জানান, সন্তানের ভালো ফলাফলে তারা আনন্দিত। বিদ্যালয়ের শিক্ষকরা শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি নিয়মিত পরামর্শ ও উৎসাহ দিয়েছেন বলেই এ ধরনের ফলাফল সম্ভব হয়েছে।

চকরিয়া গ্রামার স্কুলের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম জানান, শিক্ষার্থীদের পরিশ্রম, শিক্ষক-শিক্ষিকাদের আন্তরিকতা এবং অভিভাবকদের সহযোগিতায় এ সাফল্য এসেছে। ভবিষ্যতে বিদ্যালয়ের ফলাফল আরও ভালো করার লক্ষ্যে শিক্ষক ও শিক্ষার্থীরা একসঙ্গে কাজ করবেন।

এবারের ফলাফলে চকরিয়া গ্রামার স্কুলের সাফল্যে বিদ্যালয় প্রাঙ্গণে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের মধ্যে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com